বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন

আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা

  • Update Time : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ২ Time View

রাজধানীর শাহবাগ মোড়ে প্রায় দেড় ঘণ্টা অবরোধ কর্মসূচি পালন শেষে আজকের মতো আন্দোলন স্থগিত করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তবে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে তারা আজ রাত ১০টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন। দাবি পূরণ না হলে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০টায় ‘লং মার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তারা।

বুধবার (১৫ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধের পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়ে তারা স্থান ত্যাগ করেন।

আন্দোলনকারীদের পক্ষে ধানমণ্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থী রাহাত আহমেদ সাংবাদিকদের বলেন, সড়ক অবরোধের কারণে সাধারণ মানুষ দুর্ভোগে পড়ছেন। সেই বিষয়টি বিবেচনায় নিয়েই আপাতত কর্মসূচি স্থগিত করা হয়েছে।

তিনি বলেন, তাদের এক দফা দাবি হলো শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। আজ রাত ১০টার মধ্যে পদত্যাগ না করলে বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে ‘লং মার্চ টু সচিবালয়’ কর্মসূচি শুরু হবে।

এর আগে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার দুপুর আড়াইটার দিকে একদল শিক্ষার্থী সায়েন্স ল্যাবরেটরি মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। পরে ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচির অংশ হিসেবে তারা সচিবালয়ের উদ্দেশে যাত্রা শুরু করেন।

বিকাল ৪টার দিকে শিক্ষা ভবনের সামনে পৌঁছালে পুলিশের ব্যারিকেডের মুখে পড়েন তারা। সেখানে অবস্থান নিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা। প্রায় দেড় ঘণ্টা কর্মসূচি চালিয়ে যাওয়ার পর বিকাল সাড়ে ৫টার দিকে তারা শাহবাগ মোড়ে গিয়ে নতুন করে অবস্থান নেন। এরপর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দিনের কর্মসূচি স্থগিত ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category