শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

সব মাদরাসায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালনের নির্দেশ

  • Update Time : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৬০ Time View

আগামী ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে দেশের সব মাদরাসায় বিভিন্ন কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ড।

বুধবার (১৫ জুলাই) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের নির্দেশনা অনুযায়ী বোর্ডের অধীন সব স্তরের মাদরাসায় দিবসটি যথাযথ মর্যাদায় পালন করতে হবে।

এ লক্ষ্যে প্রতিষ্ঠান প্রধান ও পরিচালনা কমিটিকে আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা, আবৃত্তি এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।

একই সঙ্গে কর্মসূচিগুলো মাঠপর্যায়ে সুষ্ঠুভাবে বাস্তবায়ন ও তদারকির জন্য দেশের সব জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), জেলা শিক্ষা অফিসার এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ড।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category