রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৮:০১ অপরাহ্ন

বিনা জামানতে ১০ লাখ টাকা ঋণ পাবেন নতুন উদ্যোক্তারা: অর্থমন্ত্রী

  • Update Time : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৫ Time View

তরুণ উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণপ্রাপ্তি নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক একাধিক উদ্যোগ বাস্তবায়ন করছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, নতুন উদ্যোক্তারা বিনা জামানতে সর্বোচ্চ ৭ শতাংশ সুদে ১০ লাখ টাকা এবং জামানতের বিপরীতে সর্বোচ্চ ৩৫ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন।

রোববার (১২ জুলাই) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ২৩তম কার্যদিবসে কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য মো. মাহবুবুল আলমের লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ তথ্য তুলে ধরেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের (বীরবিক্রম) সভাপতিত্বে বিকেল ৩টায় অধিবেশন শুরু হয়।

অর্থমন্ত্রী জানান, বাংলাদেশ ব্যাংকের নিজস্ব অর্থায়নে পরিচালিত কটেজ, মাইক্রো ও ক্ষুদ্র খাতে নতুন উদ্যোক্তা পুনরর্থায়ন স্কিমের তহবিল ১০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫০০ কোটি টাকায় উন্নীত করা হয়েছে। এই তহবিল থেকে নতুন উদ্যোক্তারা বিনা জামানতে সর্বোচ্চ ১০ লাখ টাকা এবং জামানত সাপেক্ষে সর্বোচ্চ ৩৫ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা পাবেন। এ ঋণের সুদের হার হবে সর্বোচ্চ ৭ শতাংশ।

তিনি আরও জানান, স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য ৫০০ কোটি টাকার ‘স্টার্টআপ ফান্ড’ নামে একটি পুনরর্থায়ন তহবিল চালু করা হয়েছে। এই তহবিল থেকে উদ্যোক্তারা মাত্র ৪ শতাংশ সুদে ঋণ গ্রহণের সুযোগ পাবেন।

এ ছাড়া স্টার্টআপ খাতে শুধু ঋণ নয়, ইক্যুইটি সহায়তা নিশ্চিত করতেও উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ৩৯টি তফসিলি ব্যাংকের অংশীদারিত্বে ‘বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কম্পানি, পিএলসি’ নামে একটি ইক্যুইটি ইনভেস্টমেন্ট কম্পানি গঠন করা হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, প্রশিক্ষণপ্রাপ্ত বা বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন শিক্ষিত ও অর্ধশিক্ষিত বেকার যুবক-যুবতীদের কুটির, মাইক্রো ও ক্ষুদ্র উদ্যোগে স্বল্প সুদে ঋণ দেওয়ার উদ্দেশ্যে বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে পরিচালিত ১ হাজার কোটি টাকার তহবিল ১৪ জুলাই ২০২৫ সফলভাবে শেষ হয়েছে। বর্তমানে এ কর্মসূচির ধারাবাহিকতায় ১ হাজার ২০০ কোটি টাকার নতুন একটি তহবিল গঠনের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category