শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

পলাতকদের দেশে ফিরিয়ে বিচারের প্রক্রিয়া চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

  • Update Time : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৬৪ Time View

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, দেশে বিচার এড়িয়ে বিদেশে অবস্থান নেওয়া ব্যক্তিদের ফিরিয়ে এনে বাংলাদেশের মাটিতে বিচার সম্পন্ন এবং সাজা কার্যকরের লক্ষ্যে সরকারের উদ্যোগ অব্যাহত রয়েছে।

শনিবার বিকেলে মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত ‘নারীর অগ্রযাত্রা: শিক্ষা ও ক্যারিয়ার’ শীর্ষক সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ ইসলাম বলেন, গত ১৭ বছর ধরে বাংলাদেশে একটি ফ্যাসিবাদী সরকার বিনা ভোটে ক্ষমতায় ছিল। সে সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আরও অনেক স্বৈরাচারীর বিচার হয়েছে এবং তাদের সাজাও হয়েছে।

তিনি আরও বলেন, যারা দেশ ছেড়ে পালিয়ে গেছেন, তাদের ফিরিয়ে এনে বাংলাদেশের মাটিতে বিচার সম্পন্ন ও সাজা কার্যকর করার প্রক্রিয়া অন্তর্বর্তী সরকারের সময় থেকেই শুরু হয়েছে এবং তা এখনও চলমান রয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে যেসব দেশে পলাতকরা অবস্থান করছেন, সেসব দেশের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রাখা হয়েছে। এ-সংক্রান্ত সব ধরনের প্রক্রিয়া এগিয়ে চলছে। তিনি আশা প্রকাশ করেন, তাদের দেশে ফিরিয়ে এনে বাংলাদেশের ১৭ কোটি মানুষের সামনে বিচার সম্পন্ন করা হবে।

জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম, জেলা পরিষদের প্রশাসক একেএম ইরাদত মানু এবং সিভিল সার্জন ডা. সাজেদা বেগম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category