শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া হবে, তালিকা হচ্ছে: কৃষিমন্ত্রী

  • Update Time : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৭০ Time View

দেশের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ইউনিয়ন ও ওয়ার্ডভিত্তিক তালিকা প্রস্তুতের কাজ চলছে। তালিকা চূড়ান্ত হওয়ার পর ক্ষতির মাত্রা অনুযায়ী তাদের প্রয়োজনীয় সরকারি সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

শনিবার (১১ জুলাই) কুমিল্লা টাউন হল মাঠে বৃক্ষমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, সাম্প্রতিক বন্যায় দেশের বিভিন্ন জেলার কৃষিজমি, ফসল ও কৃষক ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। প্রকৃত ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহে স্থানীয় প্রশাসনের মাধ্যমে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। এ কাজ শেষ হলে ক্ষয়ক্ষতির ধরন বিবেচনায় কৃষকদের বীজ, সার, কৃষি উপকরণসহ প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে, যাতে তারা দ্রুত কৃষিকাজে ফিরতে পারেন।

মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, কৃষি উৎপাদনের ধারাবাহিকতা বজায় রাখা এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ কারণে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।

বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, দীর্ঘদিনের অনিয়ম ও লুটপাটের সংস্কৃতি হয়তো কিছু মানুষের মধ্যে এখনও রয়ে গেছে। তবে বর্তমান সরকার বৃক্ষরোপণ কর্মসূচির বাস্তবায়নে কঠোর নজরদারি করছে। তিনি জানান, কর্মসূচি ঘোষণার পর প্রধানমন্ত্রী নিজেই এর অগ্রগতি নিয়মিত তদারকি করেন। ফলে এ কর্মসূচিতে অনিয়মের কোনো সুযোগ নেই।

অনুষ্ঠানে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, জেলা প্রশাসক রোজী আক্তার, জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category