বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
Title :
ফিফার কাণ্ড ঘিরে বাড়ছে রহস্য, যুক্তরাষ্ট্রের ২ কর্মকর্তাকে বরখাস্তের কারণ কী? বিনিয়োগ করতে চায় তুরস্ক, স্বাগত জানালো বাংলাদেশ ১ কোটি ২০ লাখ শিক্ষার্থী পাবে স্কুল ড্রেস ও ব্যাগ: প্রধানমন্ত্রী বিশ্বব্যাংকের পরবর্তী নির্বাহী পরিচালক আবদুর রহমান খান তারেক রহমানের কাজে সন্তুষ্ট ৭৫.৩ শতাংশ মানুষ: ডেল্টাগ্রামের জরিপ ইরান-ইউএস যুদ্ধবিরতি চুক্তি ‘সমাপ্ত’ ও স্পেনের ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা অন্তর্বর্তী সরকার ষড়যন্ত্রে লিপ্ত ছিল: জামায়াত আমির ৪ হাজার কোটি টাকা ঘুষ নেওয়ায় সাবেক সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড দিল চীন এরদোয়ানের নামে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর নালিশ ফিলিস্তিনিদের জন্য যার মায়া নেই, সে মানুষই নয়: মিশরের প্রধান কোচ

বিনিয়োগ করতে চায় তুরস্ক, স্বাগত জানালো বাংলাদেশ

  • Update Time : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৫ Time View

বাংলাদেশের জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগ ও অংশগ্রহণ আরও সম্প্রসারণের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে দুই দেশ। এ লক্ষ্যে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস শেন এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে জ্বালানি সহযোগিতা, বিনিয়োগ এবং দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক জোরদারের বিভিন্ন বিষয় গুরুত্ব পায়।

বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে তুরস্ক দূতাবাসের বাণিজ্য কাউন্সেলর বিলাল বেলইউর্ত এবং ইউনাইটেড আইগাজ এলপিজি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা হারুন ওরতাচও উপস্থিত ছিলেন।

বৈঠকে রাষ্ট্রদূত রামিস শেন বাংলাদেশ ও তুরস্কের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং সাম্প্রতিক সময়ে দুই দেশের সহযোগিতার অগ্রগতি তুলে ধরেন। একই সঙ্গে তিনি বাংলাদেশে তুরস্কের বিনিয়োগ বৃদ্ধি এবং বাণিজ্য সম্প্রসারণের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন।

জ্বালানি উপদেষ্টা ইকবাল হাসান মাহমুদ টুকু বাংলাদেশে তুরস্কের বিনিয়োগকে স্বাগত জানিয়ে বলেন, দেশের জ্বালানি খাতের উন্নয়নে বিদেশি বিনিয়োগ ও অংশীদারিত্বকে সরকার গুরুত্ব দিচ্ছে। বিশেষ করে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহে আন্তর্জাতিক অংশগ্রহণ আরও বাড়াতে সরকারের দৃঢ় অবস্থানের কথা তিনি পুনর্ব্যক্ত করেন।

বৈঠকে তিনি আরও বলেন, ধর্মীয় ও সাংস্কৃতিকভাবে ঘনিষ্ঠ দুই দেশের মধ্যে বিদ্যমান বাণিজ্য ঘাটতি কমাতে সরকার-টু-সরকার (জি-টু-জি) সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন। এ ধরনের উদ্যোগ পারস্পরিক অর্থনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে বলেও তিনি মত প্রকাশ করেন।

আলোচনায় উভয় পক্ষ বাংলাদেশ ও তুরস্কের ক্রমবর্ধমান অর্থনৈতিক ও জ্বালানি সহযোগিতায় সন্তোষ প্রকাশ করে। পাশাপাশি ভবিষ্যতে জ্বালানি খাতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সম্প্রসারণ এবং নতুন নতুন সহযোগিতার ক্ষেত্র তৈরির সম্ভাবনা নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category