বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
Title :
ফিফার কাণ্ড ঘিরে বাড়ছে রহস্য, যুক্তরাষ্ট্রের ২ কর্মকর্তাকে বরখাস্তের কারণ কী? বিনিয়োগ করতে চায় তুরস্ক, স্বাগত জানালো বাংলাদেশ ১ কোটি ২০ লাখ শিক্ষার্থী পাবে স্কুল ড্রেস ও ব্যাগ: প্রধানমন্ত্রী বিশ্বব্যাংকের পরবর্তী নির্বাহী পরিচালক আবদুর রহমান খান তারেক রহমানের কাজে সন্তুষ্ট ৭৫.৩ শতাংশ মানুষ: ডেল্টাগ্রামের জরিপ ইরান-ইউএস যুদ্ধবিরতি চুক্তি ‘সমাপ্ত’ ও স্পেনের ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা অন্তর্বর্তী সরকার ষড়যন্ত্রে লিপ্ত ছিল: জামায়াত আমির ৪ হাজার কোটি টাকা ঘুষ নেওয়ায় সাবেক সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড দিল চীন এরদোয়ানের নামে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর নালিশ ফিলিস্তিনিদের জন্য যার মায়া নেই, সে মানুষই নয়: মিশরের প্রধান কোচ

১ কোটি ২০ লাখ শিক্ষার্থী পাবে স্কুল ড্রেস ও ব্যাগ: প্রধানমন্ত্রী

  • Update Time : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৬ Time View

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নতুন উদ্যোগের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানিয়েছেন, সারা দেশের ৬৫ হাজার সরকারি বিদ্যালয়ে অধ্যয়নরত প্রায় এক কোটি ২০ লাখ শিক্ষার্থীর হাতে স্কুল ড্রেস ও স্কুল ব্যাগ তুলে দেবে সরকার।

বুধবার জাতীয় সংসদে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন। তিনি বলেন, শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় শিক্ষা সহায়ক উপকরণ নিশ্চিত করার পাশাপাশি প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।

শিক্ষা খাতের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের সময়ে শিক্ষা ক্ষেত্রে মূলত অবকাঠামো নির্মাণে গুরুত্ব দেওয়া হলেও মানবসম্পদ উন্নয়নে পর্যাপ্ত উদ্যোগ নেওয়া হয়নি। তিনি জানান, বর্তমান সরকার প্রাথমিক শিক্ষকদের দক্ষতা বাড়াতে নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করবে এবং পর্যায়ক্রমে তাদের বেতনও বৃদ্ধি করা হবে।

কৃষি খাত নিয়েও সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, কৃষিভিত্তিক যেসব শিল্পকারখানা দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে, সেগুলো পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে কৃষিকে আরও উৎপাদনশীল করতে প্রচলিত পদ্ধতির পরিবর্তে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে সরকার নানা কর্মসূচি হাতে নিয়েছে।

প্রধানমন্ত্রী আরও জানান, বাংলাদেশের কাঁঠাল চীনে রপ্তানির উদ্যোগ নিয়েছে সরকার। এ পদক্ষেপের মাধ্যমে কৃষিপণ্যের রপ্তানি বাজার আরও সম্প্রসারিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পুঁজিবাজার প্রসঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত শেয়ারবাজার কেলেঙ্কারির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। একই সঙ্গে সরকারের বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপের ফলে দেশের পুঁজিবাজার ধীরে ধীরে ইতিবাচক অবস্থানে ফিরে আসছে বলেও তিনি মন্তব্য করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category