শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই: রুমিন ফারহানা

  • Update Time : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৬৮ Time View

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তনে কোনো আইনগত বাধা নেই বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেন, দেশে ফিরে শেখ হাসিনা প্রচলিত আইনি প্রক্রিয়া অনুসরণ করে আদালতে আত্মসমর্পণ এবং জামিনের আবেদন করতে পারবেন।

সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

রুমিন ফারহানা বলেন, শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে আইনি দৃষ্টিকোণ থেকে কোনো প্রতিবন্ধকতা নেই। তিনি চাইলে প্রচলিত ফৌজদারি কার্যবিধি (সিআরপিসি) অনুযায়ী আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করতে পারবেন। অন্য যেকোনো নাগরিকের মতো তার ক্ষেত্রেও দেশের প্রচলিত আইন ও বিচারিক প্রক্রিয়াই অনুসরণ করা হবে।

এ সময় বিরোধী দলের সম্ভাব্য ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন প্রসঙ্গেও নিজের মতামত তুলে ধরেন তিনি। রুমিন ফারহানা বলেন, বিশ্বের অনেক গণতান্ত্রিক দেশে ছায়া মন্ত্রিসভার প্রচলন রয়েছে এবং এটি একটি স্বীকৃত গণতান্ত্রিক চর্চা। বাংলাদেশেও এ ধরনের উদ্যোগ নেওয়া হলে সেটিকে ইতিবাচকভাবে দেখা উচিত।

তিনি আরও বলেন, বিরোধী দল যদি ছায়া মন্ত্রিসভার মাধ্যমে বিভিন্ন মন্ত্রণালয়ভিত্তিক বিকল্প নীতি ও পরিকল্পনা তুলে ধরতে পারে, পাশাপাশি সরকারের কর্মকাণ্ডের গঠনমূলক সমালোচনা এবং প্রয়োজনীয় পরামর্শ দিতে সক্ষম হয়, তাহলে তা দেশের গণতান্ত্রিক চর্চা ও সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category