শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
Title :

এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী

  • Update Time : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৬ Time View

বাংলাদেশ দ্রুত এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে অগ্রসর হচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তার মতে, দেশি ও বিদেশি বিনিয়োগ বৃদ্ধির ধারাবাহিকতায় দেশের অর্থনীতি আরও শক্তিশালী ভিত্তির ওপর দাঁড়াবে।

শনিবার (৪ জুলাই) ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণার পর প্রথমবারের মতো নিজ শহর চট্টগ্রাম সফরে গিয়ে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, সরকার যেভাবে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করছে এবং দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করছে, তাতে বাংলাদেশ এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে।

চট্টগ্রামের সম্ভাবনার কথা তুলে ধরে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে এই নগরীর গুরুত্ব আরও বাড়বে। ভবিষ্যতে চট্টগ্রামকে অর্থনৈতিক লজিস্টিক হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনার প্রতিফলন এবারের বাজেটেও রয়েছে।

তিনি আরও জানান, চট্টগ্রামের আনোয়ারা এলাকায় প্রায় ৬০০ একর জমির ওপর একটি ফ্রি ট্রেড জোন প্রতিষ্ঠার পরিকল্পনা নেওয়া হয়েছে, যা বিনিয়োগ ও শিল্পায়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category