শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
Title :
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা প্রাথমিকে কাটছে প্রধান শিক্ষক সংকট খামেনির শেষবিদায় অনুষ্ঠানে হামলার শঙ্কা, তেহরানের হুঁশিয়ারি আমরা ফিলিস্তিনকে অন্তরের অন্তস্তল থেকে ভালোবাসি: রাষ্ট্রদূতকে স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস্যুতে চীন কারো হস্তক্ষেপ মেনে নেবে না: রাষ্ট্রদূত আনুষ্ঠানিকভাবে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আর্জেন্টিনাকে টপকে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে ফ্রান্স গরু জবাইয়ে সম্পূর্ণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে থালাপতির সরকার ঢাকা ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতির বিষয়ে জানলেন প্রধানমন্ত্রী

জেলা প্রশাসক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পুষ্টি নিশ্চিত করতে হবে

  • Update Time : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৯ Time View

বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের দেশীয় মৌসুমি ফল সম্পর্কে সচেতন করা এবং পুষ্টিকর খাদ্যাভ্যাসে উৎসাহিত করার লক্ষ্যে ঝালকাঠিতে আনন্দঘন পরিবেশে ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১২টায় শহরের কোর্ট রোডে অবস্থিত সুইড বাংলাদেশ বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয় শাখায় এ উৎসবের আয়োজন করা হয়। উৎসবে বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন দেশীয় মৌসুমি ফল পরিবেশন করা হয় এবং এসব ফলের পুষ্টিগুণ সম্পর্কে তাদের ধারণা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে পুষ্টিকর খাদ্যের কোনো বিকল্প নেই। দেশীয় মৌসুমি ফলে প্রয়োজনীয় ভিটামিন ও পুষ্টি উপাদান রয়েছে। তাই শিশুদের নিয়মিত খাদ্যতালিকায় এসব ফল রাখার পাশাপাশি তাদের আনন্দের সঙ্গে শেখার সুযোগ তৈরি করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি মো. আককাস সিকদার বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতি সমাজের সবার দায়িত্ব রয়েছে। তাদের জন্য ইতিবাচক ও অংশগ্রহণমূলক উদ্যোগ বাড়াতে হবে। এ ধরনের আয়োজন শিশুদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি সমাজের মূলধারার সঙ্গে সম্পৃক্ত হতে সহায়তা করবে বলে জানান তিনি।

সভাপতির বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুন্নেছা উল্লেখ করেন, শিক্ষার্থীদের সার্বিক বিকাশে পাঠদানের পাশাপাশি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলাও বিদ্যালয়ের দায়িত্ব। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আনন্দ দেওয়ার পাশাপাশি পুষ্টি বিষয়ে সচেতন করে তুলবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য মাহমুদ রুমেন্স হাসান খান। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category