রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
Title :
একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী: মহেশখালী, বাঁশখালী ও হাঠহাজারী সফর হাইমচরে প্রাইভেটকারে ২০ কেজি গাঁজা, চালক আটক সীমালঙ্ঘন নয়, গতি কমিয়ে জনগণের পাশে থাকুন: পানিসম্পদ প্রতিমন্ত্রী ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের

ভয়াবহ ভূমিকম্প: নিহত ৫০ হাজার ছাড়াতে পারে: জাতিসংঘ

  • Update Time : সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৮৮ Time View

জাতিসংঘ জানিয়েছে, তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহতেরর সংখ্যা ৫০ হাজারে ছাড়িয়ে যেতে পারে। ইতিমধ্যে নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়েছে।

সংস্থাটির জরুরি ত্রাণ সহায়তা প্রধান মার্টিন গ্রিফিথ এমন ধারণা করছেন।

তিনি বলেন, ভয়াবহ ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়াদের উদ্ধার করা গেলে মৃত্যুর সংখ্যা ৫০ হাজার ছাড়াতে পারে। যা বর্তমান নিহতের সংখ্যার প্রায় দ্বিগুণ হতে পারে।

এর আগে, জাতিসংঘ থেকে বলা হয়েছে, ভূমিকম্পের পরে সিরিয়ায় ৫৩ লাখ মানুষ গৃহহীন হতে পারে। তুরস্ক ও সিরিয়ায় প্রায় ৯ লাখ মানুষের জন্য জরুরি খাবারের প্রয়োজন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, ভয়াবহ এই ভূমিকম্পে ২ কোটি ৬০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর আগে, গত ৬ ফেব্রুয়ারি ভোরের দিকে সিরিয়া এবং তুরস্কে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর কিছুক্ষণ পর ফের ৬ দশমিক ৭ মাত্রার আরও একটি ভূমিকম্প।

ভয়াবহ এই ভূমিকম্পে তুরস্কের ২৪ হাজার ৯২১টি ভবন ধসে পড়েছে। সিএনএনের তথ্যমতে, ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা থেকে এখন পর্যন্ত ৩৪ হাজার ১৭৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে তুরস্কের ২৯ হাজার ৬০৫ এবং সিরিয়ায় ৪ হাজার ৫৭৫ জন।

এদিকে ভূমিকম্পের ধ্বংসস্তূপের নিচে এখনও বহু আটকা পড়ে আছেন। তাদের বেঁচে থাকাটা ক্ষীণ। তারপরও উদ্ধারকারীরা জীবিতদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ভূমিকম্পের সাতদিন পরও শতশত মরদেহ উদ্ধার করা হচ্ছে। একইসঙ্গে অলৌকিকভাবে বেঁচে থাকা অনেককেই উদ্ধার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category