রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন

প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে বাংলাদেশ-পাকিস্তান আলোচনা

  • Update Time : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৩ Time View

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা খাতে সহযোগিতা আরও সম্প্রসারণ এবং সামরিক পর্যায়ে পারস্পরিক সম্পর্ক শক্তিশালী করার লক্ষ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।

রোববার ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে পাকিস্তানের হাইকমিশনারের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দলও অংশ নেয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বৈঠকে দুই দেশের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। বিশেষ গুরুত্ব পায় সামরিক সহযোগিতা বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময় এবং প্রশিক্ষণ কার্যক্রম আরও বিস্তৃত করার বিষয়গুলো।

বৈঠকে উভয় পক্ষই প্রতিরক্ষা খাতে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বিভিন্ন যৌথ উদ্যোগের মাধ্যমে দুই দেশের সামরিক সম্পর্ককে আরও কার্যকর ও ফলপ্রসূ করার বিষয়েও মতবিনিময় হয়।

আইএসপিআর আশা প্রকাশ করেছে, এ সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও সুসংহত করার পাশাপাশি দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে ভবিষ্যতে আরও শক্তিশালী ও সম্প্রসারিত করতে ইতিবাচক ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category