রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন

চেক রিপাবলিক ও স্লোভাকিয়ার পথে সেনাপ্রধান

  • Update Time : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৪ Time View

পাঁচ দিনের সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

রোববার (২৮ জুন) তিনি সফরের উদ্দেশে রওনা হন। এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরকালে সেনাবাহিনী প্রধান চেক রিপাবলিক ও স্লোভাকিয়ার প্রতিরক্ষা খাতের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে একাধিক দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন।

বৈঠকগুলোতে বাংলাদেশের সঙ্গে দুই দেশের প্রতিরক্ষা সম্পর্ক আরও শক্তিশালী করা এবং পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানানো হয়েছে।

পাঁচ দিনের রাষ্ট্রীয় সফর শেষে আগামী সপ্তাহে সেনাবাহিনী প্রধানের দেশে ফেরার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category