শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

দিনাজপুরের পার্বতীপুরে নদীতে গোসলে নেমে ৩ নারীর মৃত্যু

  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৭৯ Time View

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হরিরামপুর ইউনিয়নের ভাদুরীপাড়া গ্রামে নদীতে ডুবে ৩ নারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে উপজেলার কালনদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-আকলিমা খাতুন (১৬), দুলালী খাতুন (২৩) ও সুরভী (১৩)। তাদের সবার বাড়ি উপজেলার ১০ নম্বর হরিরামপুর ইউনিয়নের ভাদুরীপাড়া গ্রামে। নিহত আকলিমা খাতুন বিবাহিত ছিলেন। তিনি তৌহিদুল ইসলামের স্ত্রী।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দুপুরের দিকে গ্রামের পাশ দিয়ে প্রবাহিত কালনদীর একটি অংশে তিনজন গোসল করতে নামেন। একপর্যায়ে তারা গভীর পানিতে তলিয়ে যান।

বিষয়টি টের পেয়ে স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে অংশ নিলেও তাদের জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।

পরে জরুরি সেবা ৯৯৯ এ খবর দেওয়া হলে পার্বতীপুর মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category