বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
Title :
বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ডা. জাহেদের ঘটনায় দিল্লির ব্যাখ্যায় সন্তুষ্ট নয় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় ৬৪৫ কোটি টাকায় ৪ কোটি লিটার তেল কিনবে সরকার লেবানন থেকে সেনা সরাবে না ইসরায়েল: প্রতিরক্ষামন্ত্রী করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লারসহ ১৬ খাত সমঝোতা স্মারক যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা: গালিবাফ খামেনির শেষ বিদায়ে নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানিয়েছে ইরান জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার শেখ হাসিনার পতনের পর প্রথমবার ভারত থেকে আসছে ট্রেনের বগি তিনি জুলাই শহীদের মা, এটি খেয়াল রেখে বক্তব্য রাখবেন: আইনমন্ত্রীকে স্পিকার

আওয়ামী লীগের মাঠে নামার সাহস নেই: তথ্য উপদেষ্টা

  • Update Time : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৫ Time View

কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দলটির নেতা-কর্মীদের মাঠে নামার কোনো নৈতিক সাহস নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। মঙ্গলবার রাজধানীতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন।

জাহেদ উর রহমান বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ কোনো ধরনের কর্মসূচি নিয়ে মাঠে নামার চেষ্টা করলে সরকার কঠোর ব্যবস্থা নেবে। মূলত মাঠে নামার মতো কোনো নৈতিক সাহস তাদের নেই। তবে দলটির কাছে বিপুল পরিমাণ অবৈধ টাকা রয়েছে, যা ব্যবহার করে তারা নাশকতা সৃষ্টির অপচেষ্টা চালাতে পারে; আর এই কারণেই সরকার সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া সফর প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, এই সফর অত্যন্ত সফল হয়েছে বলে আমরা মনে করি। সফরকালে দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। এর পাশাপাশি দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ‘আসিয়ান’-এ বাংলাদেশের সম্পৃক্ততার বিষয়ে মালয়েশিয়া পূর্ণ সমর্থন দেবে। তারা প্রতিরক্ষা খাতে সহযোগিতা করাসহ রোহিঙ্গা সংকট সমাধানেও বাংলাদেশের পাশে থাকবে।

Geographic Reference

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে জাহেদ উর রহমান জানান, সে দেশে বাংলাদেশি কর্মী নিয়োগের বাজারটি পুনরায় খোলার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং খুব দ্রুতই এই শ্রমবাজার আবার চালু হবে বলে সরকার আশাবাদ ব্যক্ত করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category