সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
Title :
একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী: মহেশখালী, বাঁশখালী ও হাঠহাজারী সফর হাইমচরে প্রাইভেটকারে ২০ কেজি গাঁজা, চালক আটক সীমালঙ্ঘন নয়, গতি কমিয়ে জনগণের পাশে থাকুন: পানিসম্পদ প্রতিমন্ত্রী ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের

রাজধানীতে সমাবেশ করবে ১১ দলীয় জোট

  • Update Time : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৪৯ Time View

গণহত্যার বিচারে ধীরগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে ১১ দলীয় জোট।

মঙ্গলবার (২৩ জুন) বিকেল ৫টায় রাজধানীর বিজয়নগরে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। একই সঙ্গে ‘জুলাই গণ-অভ্যুত্থানবর্ষ’ ঘিরে বিভিন্ন কর্মসূচিও ঘোষণা করবে জোটটি।

এ ছাড়া একই দাবিতে আগামী ৪ জুলাই জেলা শহরগুলোতেও সমাবেশ করার ঘোষণা দেওয়া হয়েছে।

মঙ্গলবার সকালে মগবাজারে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব কর্মসূচির কথা জানান ১১ দলের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ।

তিনি অভিযোগ করেন, ক্ষমতা টিকিয়ে রাখতে বিএনপির মধ্যে অতীতে সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার প্রবণতা রয়েছে। একই সঙ্গে জুলাই হত্যার বিচারকাজ ধীরগতি ও দুর্বল হওয়ায় জনগণের মধ্যে আস্থাহীনতা তৈরি হয়েছে বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, দেশে ফ্যাসিবাদ ফিরে আসার প্রবণতা দেখা যাচ্ছে। সরকার যদি নিজেদের সংশোধন না করে, তবে আন্দোলন আরও জোরদার করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন হামিদুর রহমান আজাদ। তিনি বলেন, পরিস্থিতি এমন চলতে থাকলে জনগণই সরকারের বিষয়ে সিদ্ধান্ত নেবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category