শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

খেটে খাওয়া মানুষের জন্য দেয়া বাজেটকে অনেকে ‘চানাচুর’ বলে: প্রধানমন্ত্রী

  • Update Time : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৮৫ Time View

সাধারণ ও খেটে খাওয়া মানুষের জন্য বিশেষ অর্থ বরাদ্দ রেখে যে গণমুখী বাজেট করা হয়েছে, সেই বাজেটকে কিছু কিছু মানুষ চানাচুর ও গণবিরোধী হিসেবে আখ্যা দিচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার দুপুরে সিলেটের শ্রীমঙ্গলে আয়োজিত এক বিশাল ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘নির্বাচনের প্রচার সিলেটের মাটি থেকে শুরু হয়েছিল। হবিগঞ্জে ঘোষণা দিয়েছিলাম চা বাগানের নারী শ্রমিকদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দিব। আজ শ্রীমঙ্গলের মাটিতে সেই প্রতিশ্রুতি পুরোপুরি বাস্তবায়ন হলো।’

তিনি দেশের সামগ্রিক উন্নয়ন নিয়ে কথা বলতে গিয়ে আরও যোগ করেন, ‘মাতৃভূমি বাংলাদেশকে এগিয়ে নিতে হলে সকলকে একযোগে কাজ করতে হবে। পুরুষদের পাশাপাশি নারীদের স্বাবলম্বী করতে না পারলে সেটা কোনোভাবেই সম্ভব নয়।’

তিনি স্পষ্ট করে জানান, নারীদের এগিয়ে নেওয়ার লক্ষ্যেই সরকার ফ্যামিলি কার্ডের কথা বলেছিল, যা নির্বাচনের পর এক মাস পার হওয়ার আগেই মাঠপর্যায়ে বাস্তবায়ন শুরু করেছে প্রশাসন। বর্তমান সরকার মূলত সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনে মনেপ্রাণে বিশ্বাস করে।

বাজেটের সমালোচনা প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘কয়েকদিন ধরে দেশের বড় বড় পত্রিকাগুলো দেখুন। বাজেটে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, শিক্ষার্থীদের খেলাধুলা ও চিকিৎসাসহ অনেক জনকল্যাণমূলক ক্ষেত্রে বিপুল বরাদ্দ রেখেছে সরকার।’

তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ‘যে বাজেটে সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য এত অর্থ বরাদ্দ রাখা হয়েছে, অনেকে সেই বাজেট পছন্দ হয় নাই। কিছু কিছু মানুষ বলেছে সেই বাজেট নাকি চানাচুরের মতো।’

যে বাজেট অবহেলিত মানুষের ভাগ্য পুরোপুরি পরিবর্তন করতে চায়, সেই বাজেটকে তারা কোন মুখে চানাচুর ও গণবিরোধী বলে- সেই প্রশ্নও তোলেন প্রধানমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category