সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন

রাজবাড়ীতে ঝটিকা মিছিলের অভিযোগে ৮ নেতা-কর্মী গ্রেপ্তার

  • Update Time : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৮ Time View

রাজবাড়ীতে প্রকাশ্যে ঝটিকা মিছিল করার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও তাদের সহযোগী সংগঠনের ৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। রোববার  সদর থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. রাব্বানী (৪৬), মাইনউদ্দিন শেখ (৪২), মো. নাসির উদ্দিন (৪২), মো. রিয়াদ মণ্ডল (২৬), মো. আব্দুস ছালাম মিলন (৫৭), মো. সাইফুল ইসলাম সোহাগ (৪২), নাহিদ মিয়া (২৪) এবং মো. নাসির শেখ (৬৪)।

পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার (১৩ জুন) ভোরে রাজবাড়ী সদর থানার গোপীনাথদিয়া এলাকার রাজবাড়ী ফিলিং স্টেশনের পাশে রাজবাড়ী-ফরিদপুর মহাসড়কে আনুমানিক ৩০ থেকে ৩৫ জন ব্যক্তি একটি ঝটিকা মিছিল বের করেন। পুলিশের দাবি, মিছিল থেকে বর্তমান সরকারবিরোধী, রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক স্লোগান দেওয়া হয়। এ সময় অংশগ্রহণকারীদের হাতে নিষিদ্ধ সংগঠনের ব্যানার ও ফেস্টুন ছিল।

এই ঘটনায় রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। পরে রাজবাড়ীর পুলিশ সুপার মঞ্জুর মোরশেদের দিকনির্দেশনায় এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষের তত্ত্বাবধানে এসআই মো. শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে এজাহারভুক্ত ওই ৮ জনকে গ্রেপ্তার করেন।

রাজবাড়ী সদর থানার ওসি উত্তম কুমার ঘোষ জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ শেষে পুলিশ স্কটের মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে। অপরাধমূলক কর্মকাণ্ড দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category