শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

এই বাজেট দেশকে ঋণনির্ভরতার পথে ঠেলে দেবে: মামুনুল হক

  • Update Time : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৯২ Time View

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটের কঠোর সমালোচনা করে এটিকে দেশের অর্থনীতিকে পরনির্ভরশীলতার দিকে ঠেলে দেওয়ার পরিকল্পনা বলে মন্তব্য করেছেন।

শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট জনগণের বাস্তব প্রয়োজন ও প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তার মতে, বিপুল ঘাটতিনির্ভর এই বাজেট বাস্তবায়নে সরকারকে দেশীয় ও বৈদেশিক ঋণের ওপর অতিরিক্ত নির্ভর করতে হবে।

মামুনুল হক দাবি করেন, বাজেটে নির্ধারিত ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার ঘাটতি পূরণে ব্যাংকিং খাত থেকে ব্যাপক ঋণ গ্রহণের ফলে বেসরকারি বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হতে পারে। এতে উদ্যোক্তারা সংকটে পড়বেন এবং সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়বে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের সরকারি লক্ষ্যমাত্রা নিয়েও প্রশ্ন তোলেন খেলাফত মজলিসের আমির। তিনি বলেন, বাজার পরিস্থিতির সঙ্গে বাস্তবতার মিল না থাকলেও মূল্যস্ফীতি কমিয়ে আনার যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, তা সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য মনে হচ্ছে না। একই সঙ্গে প্রায় ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকার রাজস্ব আহরণের লক্ষ্যকে তিনি অত্যধিক উচ্চাভিলাষী হিসেবে উল্লেখ করেন।

বাজেটে বিভিন্ন খাতে বরাদ্দ প্রসঙ্গে তিনি বলেন, কৃষি, স্বাস্থ্য এবং কারিগরি ও মাদরাসা শিক্ষার মতো গুরুত্বপূর্ণ খাতে বরাদ্দ প্রয়োজনের তুলনায় কম রাখা হয়েছে। বিশেষ করে কৃষি খাতের বরাদ্দকে তিনি অপর্যাপ্ত উল্লেখ করে বলেন, খাদ্য নিরাপত্তা ও কৃষক স্বার্থ রক্ষায় আরও বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন ছিল।

শিক্ষা খাতে বৈষম্যের অভিযোগ তুলে তিনি বলেন, কারিগরি ও মাদরাসা শিক্ষার উন্নয়নে বরাদ্দ বৃদ্ধি করা জরুরি। পাশাপাশি স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়িয়ে সাধারণ মানুষের জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন।

বিবৃতিতে তিনি আরও বলেন, বিভিন্ন জাতীয় আন্দোলনে নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের বিষয়টি বাজেটে যথাযথ গুরুত্ব পায়নি। এ বিষয়ে বিশেষ বরাদ্দ রাখার দাবি জানান তিনি।

প্রস্তাবিত বাজেটে কৃষি, স্বাস্থ্য, কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ বৃদ্ধির পাশাপাশি অর্থপাচারকারী, ঋণখেলাপি ও দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান মামুনুল হক। একই সঙ্গে বাজারে সিন্ডিকেট নিয়ন্ত্রণ এবং শহীদ পরিবারগুলোর জন্য পৃথক পুনর্বাসন তহবিল গঠনের দাবিও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category