শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

সরিষাবাড়ীতে কেন্দ্রীয় যুবলীগ নেতা গ্রেপ্তার

  • Update Time : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ১০৩ Time View

জামালপুরের সরিষাবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার কয়ড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শেখ রাসেল উপজেলার ঢুরিয়ারভিটা মধ্যপাড়া গ্রামের সাহেব আলীর ছেলে। তিনি যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক।

পুলিশ জানায়, ২০২৪ সালের ২ অক্টোবর সরিষাবাড়ী থানায় দায়ের হওয়া একটি মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার এজাহার অনুযায়ী, গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে বহু আন্দোলনকারী আহত হন।

সরিষাবাড়ী থানার ওসি মুহাম্মদ ইকবাল হোসেন বলেন, স্থানীয় তদন্ত ও প্রাথমিক জিজ্ঞাসাবাদে শেখ রাসেলের সম্পৃক্ততার পক্ষে সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে তাকে জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত ও আইনি কার্যক্রম চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category