বুধবার, ১০ জুন ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
Title :
মমতার বাড়ি ও কার্যালয়ে সিআইডির অভিযান ইসলামী ব্যাংক, মির্জা ফখরুল ও জামায়াত-কেউ ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামী ব্যাংক ক্ষতিগ্রস্ত হলে দেশের ব্যাংকিং ব্যবস্থা ভেঙে পড়বে: জামায়াত আমির বিটিভির বিশ্বকাপ সম্প্রচার স্বত্ব ৪৭ কোটি টাকা, অর্থের উৎস কী? একনেকে ২,২৬৬ কোটি টাকার ৮টি প্রকল্প অনুমোদন সীমিত সম্পদে সবার সুখ-দুঃখ বিবেচনায় নিয়ে বাজেট প্রণয়ন: অর্থমন্ত্রী ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ হামের অ্যান্টিবডি তৈরি হতে ২০ জুন পর্যন্ত সময় লাগবে: স্বাস্থ্যমন্ত্রী জামালপুরের সরিষাবাড়ীতে তার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু ইরান-ইসরায়েল উত্তেজনায় বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

বিটিভির বিশ্বকাপ সম্প্রচার স্বত্ব ৪৭ কোটি টাকা, অর্থের উৎস কী?

  • Update Time : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৫ Time View

আসন্ন ফুটবল বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব কিনতে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ব্যয় হয়েছে ৪৭ কোটি টাকা। তবে এই অর্থ বিটিভিকে সরাসরি পরিশোধ করতে হবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

মঙ্গলবার (৯ জুন) তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হকও উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, অতীতে সম্প্রচার স্বত্ব নিয়ে জটিল পরিস্থিতি তৈরি হয়েছিল এবং প্রায় ২০০ কোটি টাকা দাবি করা হয়েছিল, যা শেষ পর্যন্ত কার্যকর হয়নি। পরে সরকারের উদ্যোগে ফিফার সঙ্গে সরাসরি আলোচনা করে নতুন সমঝোতায় পৌঁছানো হয়।

তিনি জানান, আলোচনায় বাফুফের সংশ্লিষ্টতাও ছিল এবং দীর্ঘ দরকষাকষির পর সম্প্রচার স্বত্ব নিশ্চিত করা সম্ভব হয়।

এবারের বিশ্বকাপে বিটিভির পাশাপাশি সময় টেলিভিশন ও টি-স্পোর্টস সব ম্যাচ সম্প্রচার করবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, এই ৪৭ কোটি টাকা সরকারকে আলাদাভাবে পরিশোধ করতে হবে না। টেলিকম কোম্পানি, স্যাটেলাইট টিভি ও ওটিটি প্ল্যাটফর্মের বিজ্ঞাপন ও রাইটস বিক্রির মাধ্যমে এই ব্যয় সমন্বয় করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category