শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

গ্রামাঞ্চলে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: সংসদে রুমিন ফারহানা

  • Update Time : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ১০৭ Time View

গ্রামাঞ্চলে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না বলে জাতীয় সংসদে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। একই সঙ্গে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সংযোগ দেওয়ার প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়া নিয়েও তিনি ক্ষোভ প্রকাশ করেন।

রোববার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনে সম্পূরক প্রশ্নে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

সংসদে রুমিন ফারহানা বলেন, আমরা লোডশেডিং বলি বা মেরামত শেডিং বলি, বাস্তবতা হলো গ্রামাঞ্চলে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না।

আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সংযোগের বিষয়ে তিনি আরও বলেন, সংশ্লিষ্ট মন্ত্রী সংসদে দাঁড়িয়ে ১ মে’র মধ্যে গ্যাস সংযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু নির্ধারিত সময় পার হলেও এখনো গ্যাস সরবরাহ শুরু হয়নি। তিনি দ্রুত সময়ের মধ্যে গ্যাস সংযোগ চালুর সুনির্দিষ্ট সময় জানতে চান।

রুমিন ফারহানার প্রশ্নের জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ গ্যাসের সীমাবদ্ধতার কথা তুলে ধরেন।

মন্ত্রী বলেন, গ্যাস সরবরাহে সীমাবদ্ধতার কারণে বর্তমানে বিদ্যুৎকেন্দ্রগুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তিনি বলেন, “উনি বিদ্যুৎও চান আবার সার কারখানায়ও গ্যাস চান। কিন্তু গ্যাসের সীমাবদ্ধতার কারণে বিদ্যুৎ প্ল্যান্টগুলো সচল রাখতে অগ্রাধিকার দিতে হচ্ছে, তাই আশুগঞ্জে গ্যাস সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category