সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
Title :
একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী: মহেশখালী, বাঁশখালী ও হাঠহাজারী সফর হাইমচরে প্রাইভেটকারে ২০ কেজি গাঁজা, চালক আটক সীমালঙ্ঘন নয়, গতি কমিয়ে জনগণের পাশে থাকুন: পানিসম্পদ প্রতিমন্ত্রী ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের

একলাফে প্রায় সাড়ে ৫ হাজার টাকা কমল স্বর্ণের দাম

  • Update Time : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৭১ Time View

ঈদের আমেজ কাটতে না কাটতেই দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে সর্বোচ্চ ৫ হাজার ৪৮২ টাকা পর্যন্ত কমানোর ঘোষণা দিয়েছে।

শনিবার সকাল ১০টা থেকে এই নতুন দাম কার্যকর করা হয়েছে বলে বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে বাজুস। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের বা পিওর গোল্ডের মূল্য হ্রাস পাওয়ার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, এখন থেকে সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ কিনতে খরচ পড়বে ২ লাখ ২৯ হাজার ৩৭৩ টাকা।

এছাড়া অন্যান্য মানের স্বর্ণের দামও বেশ কমেছে। এখন থেকে ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৮ হাজার ৯৩৩ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৭ হাজার ৬৭৪ টাকায় বিক্রি হবে। সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫২ হাজার ৮৫৭ টাকা।

এর আগে গত ২ জুন ঈদের পর প্রথম দফায় স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। সেই সময় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা।

চলতি বছরে এই নিয়ে মোট ৭১ বারের মতো স্বর্ণের দাম ওঠানামা করল। এর মধ্যে দাম বাড়ানো হয়েছে ৩৭ বার এবং কমানো হলো ৩৪ বার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category