শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

জাতিসংঘের মরণোত্তর পদকে ভূষিত ৬ বাংলাদেশি শান্তিরক্ষী

  • Update Time : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ১০১ Time View

সুদানে দায়িত্ব পালনকালে নিহত বাংলাদেশের ছয়জন শান্তিরক্ষীকে মরণোত্তর ‘ড্যাগ হ্যামারশোল্ড’ পদক দিয়েছে জাতিসংঘ।

নিউইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের এক বিশেষ অনুষ্ঠানে এই মর্যাদাপূর্ণ সম্মাননা দেওয়া হয়।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস পদকগুলো হস্তান্তর করেন। বাংলাদেশের পক্ষে এই সম্মাননা গ্রহণ করেন জাতিসংঘে নিযুক্ত দেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাউদ্দিন নোমান চৌধুরী।

বিশ্বশান্তি রক্ষায় নিহত এই ছয় বীর বাংলাদেশি হলেন- মো. মাসুদ রানা, মো. জাহাঙ্গীর আলম, মো. সবুজ মিয়া, মো. মোমিনুল ইসলাম, শামীম রেজা এবং সান্তো মন্ডল।

তারা ২০২৫ সালের ১৩ ডিসেম্বর সুদানের কাদুগলিতে একটি ড্রোন হামলায় নিহত হয়েছিলেন। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় তাদের এই অনন্য আত্মত্যাগের স্বীকৃতি হিসেবেই এই পদক দেওয়া হলো।

অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিব ১৯৪৮ সাল থেকে এ পর্যন্ত বিশ্বশান্তি রক্ষায় নিহত প্রায় সাড়ে চার হাজার শান্তিরক্ষীর স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন।

চলতি বছর বিশ্বের ৩৩টি দেশের মোট ৬৮ জন সামরিক, পুলিশ ও বেসামরিক শান্তিরক্ষীকে এই মরণোত্তর পদকে ভূষিত করা হয়।

পদক প্রদান পর্ব শেষে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাউদ্দিন নোমান চৌধুরী শোক বইতে স্বাক্ষর করেন এবং নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category