সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন

জুনের প্রথম তিন দিনে রেমিট্যান্স এলো ৪৮ কোটি ডলার

  • Update Time : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ২৩ Time View

চলতি জুন মাসের প্রথম তিন দিনেই দেশে এসেছে ৪৮৩ দশমিক ০৫ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৪৮ কোটি ৩০ লাখ ডলার) প্রবাসী আয় বা রেমিট্যান্স। তবে গত বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহে প্রায় ২০ শতাংশ পতন হয়েছে।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য জানান।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ১ থেকে ৩ জুন পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৪৮৩ দশমিক ০৫ মিলিয়ন ডলার। এর মধ্যে শুধু ৩ জুন একদিনেই এসেছে ১১৬ দশমিক ৩১ মিলিয়ন ডলার।

অন্যদিকে, গত বছরের একই সময়ে (১-৩ জুন ২০২৫) রেমিট্যান্স ছিল ৬০৩ দশমিক ৫১ মিলিয়ন ডলার। সে হিসাবে চলতি বছরের জুনের শুরুতে রেমিট্যান্স প্রবাহ কমেছে ১৯ দশমিক ৯৬ শতাংশ।

তবে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, জুনের শুরুতে কিছুটা ধীরগতি থাকলেও সামগ্রিকভাবে চলতি ২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ শক্তিশালী অবস্থানে রয়েছে।

১ জুলাই ২০২৫ থেকে ৩ জুন ২০২৬ পর্যন্ত সময়ে দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩৩ দশমিক ২৪ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের ২৮ দশমিক ১১ বিলিয়ন ডলারের তুলনায় ১৮ দশমিক ২৫ শতাংশ বেশি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category