শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি এক মাসের মধ্যে: প্রধানমন্ত্রী

  • Update Time : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ১১২ Time View

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মিরপুরের শিশু রামিসা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করে আগামী এক মাসের মধ্যেই সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হবে।

তিনি বলেন, ভবিষ্যতে কেউ যেন এ ধরনের নৃশংস অপরাধ করার সাহস না পায়, সে জন্য সরকার কঠোর অবস্থানে রয়েছে। একই সঙ্গে একটি নিরাপদ ও মানবিক সমাজ গড়ে তুলতে আইনের শাসন প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

শনিবার বিকেলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, রামিসা হত্যার ঘটনা সমাজের চরম নৈতিক অবক্ষয়ের প্রতিচ্ছবি। শিশু ও নারীর বিরুদ্ধে সহিংসতার মতো ঘটনা বর্তমান সরকার কোনোভাবেই সহ্য করবে না।

প্রধানমন্ত্রী আরও বলেন, দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসনের কারণে শুধু মানুষের অধিকার ও রাষ্ট্রীয় সম্পদই ক্ষতিগ্রস্ত হয়নি, দেশের বিচারব্যবস্থাও দুর্বল হয়ে পড়েছে। এর ফলে মানবিক ও ধর্মীয় মূল্যবোধ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে স্মরণ করে তারেক রহমান বলেন, ১৯৭৬ সালে সোহরাওয়ার্দী উদ্যানে কবির জানাজা শেষে লাশবাহী খাটিয়া বহনকারীদের মধ্যে জিয়াউর রহমান ছিলেন। এছাড়া ১৯৮৯ সালের ২৫ মে নজরুল জন্মজয়ন্তীর র‌্যালিতেও তিনি অংশ নিয়েছিলেন। তিনি উল্লেখ করেন, ত্রিশালে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন খালেদা জিয়া।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। নজরুল আমাদের জাতীয় পরিচয় ও জাতীয়তাবাদের চেতনার অন্যতম প্রতীক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category