সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
Title :
একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী: মহেশখালী, বাঁশখালী ও হাঠহাজারী সফর হাইমচরে প্রাইভেটকারে ২০ কেজি গাঁজা, চালক আটক সীমালঙ্ঘন নয়, গতি কমিয়ে জনগণের পাশে থাকুন: পানিসম্পদ প্রতিমন্ত্রী ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের

স্বরাষ্ট্রমন্ত্রীকে সারজিস আলমের প্রশ্ন

  • Update Time : বুধবার, ২০ মে, ২০২৬
  • ৮২ Time View

গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে একাধিক শিশু ধর্ষণ ও হত্যার ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। এই সব নজিরবিহীন অপরাধের ঘটনায় তিনি সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন।

বুধবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি এই ক্ষোভ জানান।

ফেসবুক পোস্টে সারজিস আলম লেখেন, ‘গত ২৪ ঘণ্টারও কম সময়ে সারাদেশে ৩ জন শিশু ধর্ষণের শিকার হয়েছে এবং ১ জনকে হত্যা করা হয়েছে! মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি কোথায়?’

পোস্টটি শেয়ার করার মাত্র এক ঘণ্টার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে তা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। সাধারণ নেটিজেনদের মাঝেও বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। মাত্র এক ঘণ্টায় পোস্টটিতে ৩২ হাজারের বেশি মানুষ রিঅ্যাক্ট করেছেন, মন্তব্য করেছেন প্রায় ৬ হাজার ব্যবহারকারী এবং পোস্টটি শেয়ার হয়েছে ৬ শতাধিক বার। দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও কন্যাসন্তানদের নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষের উদ্বেগ ও ক্ষোভের বিষয়টিই সারজিস আলমের এই ভাইরাল পোস্টে প্রতিফলিত হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category