বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
Title :
মমতার বাড়ি ও কার্যালয়ে সিআইডির অভিযান ইসলামী ব্যাংক, মির্জা ফখরুল ও জামায়াত-কেউ ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামী ব্যাংক ক্ষতিগ্রস্ত হলে দেশের ব্যাংকিং ব্যবস্থা ভেঙে পড়বে: জামায়াত আমির বিটিভির বিশ্বকাপ সম্প্রচার স্বত্ব ৪৭ কোটি টাকা, অর্থের উৎস কী? একনেকে ২,২৬৬ কোটি টাকার ৮টি প্রকল্প অনুমোদন সীমিত সম্পদে সবার সুখ-দুঃখ বিবেচনায় নিয়ে বাজেট প্রণয়ন: অর্থমন্ত্রী ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ হামের অ্যান্টিবডি তৈরি হতে ২০ জুন পর্যন্ত সময় লাগবে: স্বাস্থ্যমন্ত্রী জামালপুরের সরিষাবাড়ীতে তার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু ইরান-ইসরায়েল উত্তেজনায় বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

পদ্মা ব্যারেজ নির্মাণের ঘোষণায় সরকারকে সাধুবাদ জানাই: জামায়াত আমির

  • Update Time : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ২৪ Time View

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ফারাক্কা বাঁধ চালুর জন্য আওয়ামী লীগের প্রথম সরকার মাত্র ১৫ দিনের অনুমতি দিয়েছিল, কিন্তু সেই সময়সীমা ৫৫ বছরেও শেষ হয়নি। এর ফলে শুকনা মৌসুমে পদ্মা নদী মরুভূমির চেহারা নিচ্ছে, আর বর্ষাকালে সৃষ্টি হচ্ছে দুর্ভোগ।

তিনি বলেন, সরকার পদ্মা ব্যারেজ নির্মাণের ঘোষণা দিয়েছে, এজন্য সাধুবাদ জানাই। তবে এটি যেন শুধুই লোক দেখানো উদ্যোগ না হয়। একইসঙ্গে তিস্তা মহাপরিকল্পনাও দ্রুত বাস্তবায়নের দাবি জানান তিনি।

শনিবার রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশ ২০ কোটি মানুষের দেশ। নাগরিকদের অধিকার আদায়ে সবাইকে সৎ পাহারাদারের ভূমিকা পালন করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম ছাড়া অধিকার আদায় সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

প্রতিবেশী দেশের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বাংলাদেশ সবসময় প্রতিবেশীদের সম্মান করে এবং ধর্মীয় বিভাজন বা অস্থিরতা চায় না। তবে বাংলাদেশের দিকে লাল চোখ দেখানোরও সুযোগ নেই। তিনি বলেন, এটা তিতুমীর, হাজী শরীয়তুল্লাহ ও শাহ মকদুমের বাংলাদেশ। আমরা শান্তিতে থাকতে চাই, অন্যদেরও শান্তিতে থাকতে দিতে চাই।

দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির কথা তুলে ধরে জামায়াত আমির বলেন, মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান-সব নাগরিকই সমান মর্যাদা ও অধিকার ভোগ করবে। বাংলাদেশের ঐতিহ্যের বিরুদ্ধে কোনো অপচেষ্টা হলে জনগণ তা প্রতিহত করবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ব্যাংক-বীমা ও বিভিন্ন করপোরেশনে লুটপাট হয়েছে, বেকারত্ব বাড়ছে। অতীত নিয়ে অহেতুক বিতর্কে সময় নষ্ট না করে ভবিষ্যতের উন্নয়ন ও সংকট সমাধানে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

পদ্মা ও তিস্তা নদী প্রসঙ্গে তিনি বলেন, দেশের প্রায় এক-চতুর্থাংশ এলাকা নদীর পানিসংকটের কারণে মরুকরণের ঝুঁকিতে রয়েছে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো বিদেশি চাপের কাছে নতি স্বীকার না করার আহ্বানও জানান তিনি।

এছাড়া তিনি অভিযোগ করেন, দেশের ১৫৪টি অভিন্ন নদী প্রায় মৃতপ্রায় হয়ে গেছে। নদীর নাব্যতা ফিরিয়ে আনার পাশাপাশি খাল পুনঃখনন কার্যক্রমও কার্যকরভাবে বাস্তবায়নের দাবি জানান তিনি।

সরকারের সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, সুশাসনের জন্য প্রয়োজনীয় ১৬টি অধ্যাদেশ বাতিল করা হয়েছে। এসব পুনর্বহাল না হলে সংসদ ও রাজপথ-দুই জায়গাতেই আন্দোলন চলবে বলে ঘোষণা দেন তিনি।

সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, রাজশাহী অঞ্চল পরিচালক এবং সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category