শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

মমতাকে ঘিরে কলকাতা হাইকোর্টে বিক্ষোভ ও ‘চোর’ স্লোগান

  • Update Time : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ১২২ Time View

ক্ষমতা হারানোর পর প্রথমবারের মতো আইনজীবী হিসেবে কলকাতা হাইকোর্টে গিয়ে নজিরবিহীন বিক্ষোভ ও স্লোগানের মুখে পড়েছেন পশ্চিমবঙ্গের সদ্য সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার ভোট পরবর্তী সহিংসতা সংক্রান্ত একটি মামলার শুনানিতে অংশ নিতে তিনি আদালতে যান।

আনন্দবাজার পত্রিকার খবর অনুযায়ী, মমতা বন্দ্যোপাধ্যায় যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ থেকে আইন পাশ করে একসময় আলিপুর আদালতে ওকালতি করেছেন। দীর্ঘ বিরতির পর বৃহস্পতিবার তিনি আইনজীবীর পোশাকে প্রধান বিচারপতি সুজয় পালের এজলাসে শুনানিতে অংশ নেন। শুনানি শেষে বের হওয়ার সময় একদল আইনজীবী তাকে ঘিরে ধরে ‘চোর চোর’ স্লোগান দিতে থাকেন এবং অশ্রাব্য গালিগালাজ করেন বলে অভিযোগ উঠেছে।

বিক্ষোভের এক পর্যায়ে পরিস্থিতির অবনতি হলে নিরাপত্তাকর্মীরা তাকে দ্রুত গাড়িতে তুলে সরিয়ে নেন। আদালত চত্বর ছাড়ার সময় মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, বিক্ষোভকারীরা তাকে মারধর করেছে। এই অপ্রীতিকর ঘটনার জন্য তিনি ক্ষমতাসীন বিজেপি সমর্থিত আইনজীবীদের দায়ী করেছেন।

এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে তৃণমূল কংগ্রেস। দলের মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, রাজ্যের তিনবারের মুখ্যমন্ত্রী আদালত প্রাঙ্গণে গিয়ে যদি এমন আচরণের শিকার হন, তবে বিজেপির গণতন্ত্রের স্বরূপ বোঝা যায়।

অন্যদিকে, বিজেপি এই ঘটনাকে তৃণমূলের বিগত ১৫ বছরের কর্মকাণ্ডের ফল হিসেবে দেখছে। পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে যে বিক্ষোভ হয়েছে, তা বিজেপির সংস্কৃতি নয়, বরং এটি তৃণমূলের নিজস্ব কৃতকর্মের ফল।

উল্লেখ্য, তৃণমূল বিধায়ক কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে আইনজীবী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের করা একটি জনস্বার্থ মামলায় বাদীপক্ষের হয়ে সওয়াল করতে এদিন হাইকোর্টে গিয়েছিলেন মমতা। এই ঘটনাটি বর্তমানে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category