শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

সরিষাবাড়ীতে গলায় লিচু আটকে শিশুর মর্মান্তিক মৃত্যু

  • Update Time : সোমবার, ১১ মে, ২০২৬
  • ১৫৩ Time View

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় লিচু খেতে গিয়ে গলায় আটকে ইয়াসিন (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ডোয়াইল ইউনিয়নের হাটবাড়ি গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াসিন ওই গ্রামের শাহিন মিয়ার ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় বাড়িতে লিচু খাচ্ছিল শিশু ইয়াসিন। লিচু খাওয়ার একপর্যায়ে হঠাৎ একটি আস্ত লিচু তার শ্বাসনালীতে আটকে যায়। এতে তাৎক্ষণিক শিশুটির তীব্র শ্বাসকষ্ট শুরু হয় এবং সে অসুস্থ হয়ে পড়ে।

ছেলের অবস্থা আশঙ্কাজনক দেখে বাবা শাহিন মিয়া তাকে দ্রুত উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

একটি তুচ্ছ ঘটনায় ১০ বছরের শিশুর এমন অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। একমাত্র সন্তানকে হারিয়ে স্বজনদের আহাজারিতে হাসপাতাল ও হাটবাড়ি গ্রামের পরিবেশ ভারী হয়ে ওঠে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category