শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

সীমান্ত হত্যাকাণ্ড বসে বসে দেখবে না সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

  • Update Time : সোমবার, ১১ মে, ২০২৬
  • ১৪০ Time View

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, অতীতে আওয়ামী লীগের শাসনামলে সীমান্তে যে ধরনের হত্যাকাণ্ড ঘটেছে, বর্তমান সরকার সেই পরিস্থিতি আর কোনোভাবেই মেনে নেবে না। তিনি বলেন, এখনকার সরকার এমন ঘটনা আর বসে বসে দেখবে না।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গের নতুন রাজনৈতিক পরিস্থিতি ও সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, কাঁটাতারের বেড়া দিয়ে বাংলাদেশকে ভয় দেখানোর সময় এখন আর নেই। বাংলাদেশ এখন আর এমন চাপকে ভয় পায় না।

তিনি আরও বলেন, ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক বক্তব্য বা নির্বাচনী সময়ের মন্তব্য সবসময় চূড়ান্ত অবস্থান নয়। পশ্চিমবঙ্গের নতুন সরকারের নীতি ভিন্ন হতে পারে, তাই বিষয়গুলো পর্যবেক্ষণ করা হবে এবং নতুন রাজ্য সরকারকে সময় দেওয়া হবে।

তিস্তা ব্যারেজ ও তিস্তা চুক্তি প্রসঙ্গে হুমায়ুন কবির জানান, চীনের এক্সিম ব্যাংক তিস্তা প্রকল্পে অর্থায়নে আগ্রহ দেখিয়েছে। তিনি বলেন, এসব বিষয় বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রী আসন্ন চীন সফরে যাবেন। একইসঙ্গে কেন্দ্রীয় ও পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় তিস্তা চুক্তি নিয়ে আলোচনা আরও সহজ হতে পারে বলেও তিনি আশা প্রকাশ করেন।

এছাড়া তিনি জানান, ভারতের পক্ষ থেকে বাংলাদেশকে আশ্বস্ত করা হয়েছে যে, শেখ হাসিনা ভারতে অবস্থান করে বাংলাদেশে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতে পারবেন না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category