শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

পাঞ্জাবের স্কুলগুলোতে ৩ মাসের গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা

  • Update Time : সোমবার, ১১ মে, ২০২৬
  • ১৬৩ Time View

তীব্র গরম ও চলমান তাপপ্রবাহের কারণে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সব স্কুলে তিন মাসব্যাপী গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা করা হয়েছে। সোমবার প্রদেশের শিক্ষামন্ত্রী রানা সিকান্দার হায়াত এই দীর্ঘ ছুটির আনুষ্ঠানিক ঘোষণা দেন।

শিক্ষামন্ত্রীর মুখপাত্রের দেওয়া বিবৃতিতে জানানো হয়, আগামী ২২ মে থেকে এই ছুটি কার্যকর হবে এবং তা চলবে ২৩ আগস্ট পর্যন্ত। দীর্ঘ তিন মাসের এই ছুটি শেষে ২৪ আগস্ট থেকে পুনরায় নিয়মিত ক্লাস শুরু হবে। শিক্ষামন্ত্রী তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টেও এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে পাঞ্জাব দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ) তীব্র তাপপ্রবাহের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান ও জেলা প্রশাসনকে বিশেষ সতর্কতা জারি করেছিল। নির্দেশনায় বলা হয়েছিল, তাপমাত্রা অস্বাভাবিক বৃদ্ধি পেলে শিক্ষার্থীদের সুরক্ষায় স্কুলের সময়সূচি পরিবর্তন বা আগাম ছুটি দিতে হবে। সেই পরিস্থিতির কথা বিবেচনা করেই সরকার এই দীর্ঘ ছুটির সিদ্ধান্ত নিয়েছে।

ছুটি শুরু হওয়ার আগ পর্যন্ত স্কুলগুলোতে সব ধরনের আউটডোর খেলাধুলা ও কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের পর্যাপ্ত নিরাপদ পানীয় জল নিশ্চিত করা, ক্লাসরুমে বাতাস চলাচলের ব্যবস্থা রাখা এবং হালকা রঙের ঢিলেঢালা পোশাক পরার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category