সোমবার, ১১ মে ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
Title :
বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে ঝড় তুলবেন ব্ল্যাকপিঙ্ক তারকা লিসা ৫ জন নয়, গাজীপুরে গলা কেটে হত্যা করা হয় ৪ জনকে: ফরেনসিকে মিলল চাঞ্চল্যকর তথ্য মমতা সরকারের সামাজিক প্রকল্প চালু রাখবেন শুভেন্দু: মন্ত্রিসভার প্রথম বৈঠক বিদেশী বিনিয়োগ আনা শুধু বিডার দায়িত্ব নয়: আশিক চৌধুরী নিরাপদ ও মানবিক দেশ গড়তে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু বরিশাল বিশ্ববিদ্যালয় শাটডাউন, ভিসি অবাঞ্ছিত তুরস্কের রাষ্ট্রদূতের সঙ্গে বিডার নির্বাহী চেয়ারম্যানের বৈঠক হরমুজ প্রণালীতে সাবমেরিন মোতায়েন করল ইরান বিনিয়োগবান্ধব রাষ্ট্র গঠনে বৃহত্তর পরিকল্পনায় কাজ করছে সরকার: মাহদী আমিন

বিদেশী বিনিয়োগ আনা শুধু বিডার দায়িত্ব নয়: আশিক চৌধুরী

  • Update Time : সোমবার, ১১ মে, ২০২৬
  • ৫ Time View

বিদেশি বিনিয়োগ আকর্ষণের দায়িত্ব কেবল বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) একার নয় বলে মন্তব্য করেছেন সংস্থাটির নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। তিনি বলেন, সরকারের বিভিন্ন দপ্তরের সমন্বয়হীনতার কারণেই বিনিয়োগ কার্যক্রমে জটিলতা তৈরি হচ্ছে।

সোমবার রাজধানীর বনানীতে অবস্থিত পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) কনফারেন্স হলে আয়োজিত ‘বাণিজ্য নীতি, শিল্প সুরক্ষা, বিনিয়োগের প্রভাব ও ভোক্তা কল্যাণ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও)-এর সহযোগিতায় পিআরআইয়ের সেন্টার ফর ট্রেড অ্যান্ড প্রটেকশন পলিসি রিসার্চ (সিটিপিপিআর) এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পিআরআই চেয়ারম্যান ড. জায়েদি সাত্তার।

আশিক চৌধুরী বলেন, সরকারের ভেতরে ‘ছোট ছোট সরকার’ তৈরি হওয়ায় নীতিনির্ধারণ ও বাস্তবায়নে নানা প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। বিদেশি বিনিয়োগকারীদের আস্থা অর্জনে জ্বালানি সংকট সমাধানকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরও জানান, আসন্ন বাজেটে কর্মসংস্থান সৃষ্টি সর্বোচ্চ অগ্রাধিকার পাবে।

আলোচনায় অংশ নিয়ে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান বলেন, দেশে ব্যবসা পরিচালনার পরিবেশ দিন দিন কঠিন হয়ে উঠছে। তার মতে, সৎভাবে ব্যবসা পরিচালনার অনুকূল পরিবেশ না থাকায় উদ্যোক্তারা নানা সমস্যার মুখে পড়ছেন, যার জন্য আমলাতান্ত্রিক জটিলতাকে দায়ী করেন তিনি।

তিনি আরও বলেন, বিপুল পরিমাণ নগদ প্রণোদনা দেওয়ার পরিবর্তে সরকারকে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার দিকে বেশি গুরুত্ব দেওয়া উচিত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category