শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

কঙ্গোতে বিদ্রোহীদের হামলায় নিহত ৬৯

  • Update Time : রবিবার, ১০ মে, ২০২৬
  • ১০৮ Time View

কঙ্গোর উত্তর-পূর্বাঞ্চলীয় ইতুরি প্রদেশে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর হামলায় অন্তত ৬৯ জন নিহত হয়েছেন। দেশটির পূর্বাঞ্চলের খনিজসমৃদ্ধ এলাকাগুলোতে গত তিন দশকেরও বেশি সময় ধরে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর মধ্যে খনি ও সম্পদ নিয়ন্ত্রণকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘাত চলছে।

এএফপির বরাতে দেশটির নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, কঙ্গোর পূর্বাঞ্চল দীর্ঘদিন ধরে একাধিক সশস্ত্র গোষ্ঠীর সংঘাতের কেন্দ্রবিন্দু। বিশেষ করে স্বর্ণসহ খনিজ সম্পদের নিয়ন্ত্রণ নিয়ে এসব গোষ্ঠীর মধ্যে নিয়মিত সংঘর্ষ হচ্ছে।

উগান্ডা ও দক্ষিণ সুদানের সীমান্তবর্তী স্বর্ণসমৃদ্ধ ইতুরি প্রদেশে হেমা ও লেন্দু সম্প্রদায়ের মধ্যে দীর্ঘদিন ধরে সহিংস বিরোধ চলে আসছে। স্থানীয় সূত্র ও নিরাপত্তা কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, লেন্দু সম্প্রদায়ের স্বার্থ রক্ষার দাবি করা ‘কোঅপারেটিভ ফর দ্য ডেভেলপমেন্ট অব দ্য কঙ্গো’ বা কোডেকো জোটের সশস্ত্র সদস্যরা গত ২৮ এপ্রিল কয়েকটি গ্রামে হামলা চালায়।

এর আগে হেমা সম্প্রদায়ের পক্ষে লড়াইয়ের দাবি করা ‘কনভেনশন ফর দ্য পপুলার রেভল্যুশন’ নামের আরেকটি সশস্ত্র গোষ্ঠী পিম্বো এলাকার কাছে কঙ্গোর সেনাবাহিনীর অবস্থানে হামলা চালায়। এর পরপরই পাল্টা প্রতিশোধ হিসেবে কোডেকো যোদ্ধারা হামলা চালায় বলে জানা গেছে।

স্থানীয় সিভিল সোসাইটি নেতা দিয়োদোনে লোসা জানান, এপ্রিলের শেষের দিকে কোডেকোর হামলায় ৭০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক দুইজন নিরাপত্তা কর্মকর্তা হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। সূত্র জানিয়েছে, এসব তথ্য আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি এবং আরব নিউজ থেকে সংগৃহীত।

সূত্র: আরব নিউজ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category