বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
Title :
চীনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের রাশিয়া, চীন ও তুরস্ককে আমি যুদ্ধের বাইরে রেখেছি: ট্রাম্প শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের বৈঠক লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে মন্ত্রণালয়ে আদ্-দ্বীনের আপিল দিনাজপুরের পার্বতীপুরে নদীতে গোসলে নেমে ৩ নারীর মৃত্যু সীমান্তে মাদকের বিরুদ্ধে বিজিবির কঠোর অবস্থান: ধ্বংস হলো প্রায় ১১ কোটি টাকার মাদক ৯ বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা, প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে কঠোর শাস্তি: শিক্ষামন্ত্রী বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ডা. জাহেদের ঘটনায় দিল্লির ব্যাখ্যায় সন্তুষ্ট নয় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় ৬৪৫ কোটি টাকায় ৪ কোটি লিটার তেল কিনবে সরকার

দক্ষিণ কোরিয়া যাচ্ছেন আসিফ মাহমুদ

  • Update Time : রবিবার, ১০ মে, ২০২৬
  • ৪০ Time View

আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে যোগ দিতে দক্ষিণ কোরিয়া সফরে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

দলীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে তিনি দক্ষিণ কোরিয়ার উদ্দেশে ঢাকা ছাড়বেন। দেশটির গুয়াংজু শহরে অনুষ্ঠিতব্য দক্ষিণ কোরিয়ার গুয়াংজু শহরে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড হিউম্যান রাইটস সিটিস ফোরাম ২০২৬-এ অংশ নেবেন তিনি।

এনসিপির কেন্দ্রীয় সদস্য ও মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত ইয়াসির আরাফাত জানান, সফর চলাকালে আসিফ মাহমুদ আন্তর্জাতিক মানবাধিকার, নাগরিক অধিকার ও গণতান্ত্রিক অংশগ্রহণবিষয়ক বিভিন্ন আলোচনা ও সেশনে অংশ নেবেন।

এছাড়া দক্ষিণ কোরিয়ায় অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। প্রবাসীদের সমস্যা, সম্ভাবনা এবং দেশের উন্নয়নে তাদের ভূমিকা নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।

সফরের অংশ হিসেবে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের দক্ষিণ কোরিয়া শাখার আয়োজনে কয়েকটি সাংগঠনিক সভা, প্রতিনিধি বৈঠক ও কমিউনিটি কার্যক্রমেও অংশ নেবেন এনসিপির এই নেতা।

সবশেষ আগামী ১৯ মে রাতে তার দেশে ফেরার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category