শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

বাংলাদেশ কানাডিয়ান ব্যবসায়ীদের কাছে আকর্ষণীয়

  • Update Time : বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৮৮ Time View

বিশ্বে কম মজুরির শ্রম বাজার হিসেবে বেশ পরিচিত বাংলাদেশ। আর উৎপাদন ব্যয় কমিয়ে লাভ বেশি করতে বাংলাদেশকে বেছে নেন বিদেশিরা। ফলে কানাডিয়ান কোম্পানিগুলোর কাছেও বাংলাদেশ আকর্ষণীয় স্থান বলে জানিয়েছেন কানাডা বিজনেস কাউন্সলের প্রেসিডেন্ট দিয়া হোসাইন।

পাশাপাশি এদেশের শ্রমিকদের কাজের গুণগতমান আরো বৃদ্ধি করা এবং পলিসি, প্রোগ্রাম ও সাপ্লাই চেইন বিষয়ে তথ্য আদান-প্রদানে স্বচ্ছতা নিশ্চিত অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও মনে করেন তিনি।


মঙ্গলবার রাজধানীর বনানীর শেরাটন হোটেলে ‘ট্রেড এক্সপো-২০২৩’ এর উদ্বোধন করে কানাডা-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। এতে কি-নোট উপস্থাপনে দিয়া হোসাইন আরো বলেন, কানাডা গ্রীন টেকনোলজি ও নবায়নযোগ্য জ্বালানির নেতৃত্বদানকারী দেশ। আর্টিফিশিয়াল ইন্ডাস্ট্রিতেও এগিয়ে কানাডা। বাংলাদেশ ও কানাডা দু’দেশের সংস্কৃতি ও অর্থনীতি পার্থক্য হওয়ায় বাণিজ্য প্রবৃদ্ধিতে চ্যালেঞ্জ রয়েছে।

তিনি বলেন, ট্রেড এক্সপো-২০২৩ দু’দেশের ব্যবসা-বাণিজ্যের ধারায় গতি আনবে। নতুন আইডিয়া ও প্রযুক্তিই ব্যবসার প্রবৃদ্ধি ও উন্নয়নের চালিকা শক্তি। আর অংশীদারিত্বের ব্যবসায় টেকসই বাণিজ্য, সামাজিক দায়বদ্ধতা নিশ্চিতে ব্যবসায় বেস্ট প্র্যাকটিস অত্যন্ত গুরুত্বের দাবিদার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category