বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:২০ অপরাহ্ন

জনগণের প্রতি দায়বদ্ধতা নিশ্চিত করেই কাজ করছি: এমপি মিলন

  • Update Time : বুধবার, ৬ মে, ২০২৬
  • ৬ Time View

রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন বলেছেন, সরকার সাধারণ মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অসহায়, দুস্থ ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে নিয়মিত সহায়তা প্রদান করা হচ্ছে।

বুধবার সকালে পবা উপজেলা পরিষদ সভাকক্ষে মানবিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি মিলন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের সকল সংসদ সদস্য এখন জবাবদিহিতার মধ্যে রয়েছেন। আমরা জনগণের প্রতি দায়বদ্ধতা নিশ্চিত করেই কাজ করছি।

তিনি আরও জানান, পবা উপজেলায় পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড বিতরণ করা হবে, যা সাধারণ মানুষ ও কৃষকদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পবা উপজেলা প্রশাসনের আয়োজনে এই অনুষ্ঠানে ১১০টি অসচ্ছল পরিবারের মাঝে মোট ৫ লাখ টাকার মানবিক সহায়তার চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনুল আবেদীন। তিনি বলেন, প্রকৃত উপকারভোগীদের কাছে সরকারি সহায়তা পৌঁছে দিতে উপজেলা প্রশাসন স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে কাজ করছে।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পবা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ এবং দর্শনপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম।

এছাড়া মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা খাতুন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ফারুক হোসেন, সমবায় কর্মকর্তা সুলতানুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আর্থিক সহায়তা পেয়ে উপকারভোগী পরিবারগুলো সরকারের এই মানবিক উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category