ইরানের বিরুদ্ধে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান ‘অপারেশন এপিক ফিউরি’ শেষ হয়েছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রাথমিক সামরিক অভিযান ইতোমধ্যেই শেষ হয়েছে এবং নির্ধারিত লক্ষ্য অর্জিত হয়েছে।
তিনি আরও বলেন, আমরা শান্তির পথই চাই। প্রেসিডেন্টও একটি চুক্তির পক্ষেই আছেন।
এদিকে এ বিষয়ে ইরান এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, বর্তমান পরিস্থিতি যুক্তরাষ্ট্রের জন্য ক্রমেই কঠিন হয়ে উঠছে, আর ইরান এখনো কেবল শুরু করেছে।