শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

মৃতের সংখ্যা ৮ হাজার ছুঁই ছুঁই

  • Update Time : বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৭৫ Time View

তুরস্ক-সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়েই চলছে। বুধবার (৮ ফেব্রুয়ারি) সর্বশেষ খবরে বলা হয়েছে, এখন পর্যন্ত ৭ হাজার ৯০০ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে। খবর দ্য গার্ডিয়ান।

এর মধ্যে ৫ হাজার ৮৯৪ জন মারা যাওয়ার ঘোষণা দিয়েছে তুরস্ক। অপরদিকে সিরিয়ায় ১ হাজার ৯৩২ জন মারা গেছেন বলে জানানো হয়েছে।

তবে এ সংখ্যা আরও অনেক বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকে পড়ে আছেন হাজার হাজার মানুষ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, ভূমিকম্পে মৃতের সংখ্যা ২০ হাজারও ছাড়িয়ে যেতে পারে।

প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ইকোনোমিস্টকে ওভগান আহমেত এরকান নামে একজন ভূমিকম্প বিশেষজ্ঞ জানিয়েছেন, তিনি ধারণা করছেন, ধ্বংসস্তূপের নিচে প্রায় ১ লাখ ৮০ হাজার মানুষ এখনো জীবিত অথবা মৃত অবস্থায় আটকে আছেন। তবে তার এ দাবির সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। যদিও বলা হয়েছে, তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ হয়েছেন প্রায় ১৩ লাখ মানুষ।

এখনো যে অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন সেই খবর পাওয়া যাচ্ছে। ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্থ হয়েছে তুরস্কের হাতেই নামের একটি অঞ্চল। সেই অঞ্চলের অনেক জায়গায় এখনো উদ্ধারকারীরা পৌঁছাতে পারেননি।

বলা হচ্ছে, হাতেইয়ের বেশিরভাগ ভবন ধসে গেছে। ধ্বংসযজ্ঞের পরিমাণ এতই বেশি যে, উদ্ধারকারীরাও আর কুলিয়ে উঠতে পারছেন না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category