শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

দেশে এত চমৎকার নির্বাচন কখনো হয়নি: সেনাপ্রধান

  • Update Time : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ১১২ Time View

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, সামরিক ও অসামরিক প্রশাসনের সমন্বিত প্রচেষ্টাই দেশের সাম্প্রতিক নির্বাচনকে সফল করেছে। দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে কখনো হয়নি। তাঁর মতে, এ ধরনের সমন্বয় থাকলে কঠিন যেকোনো কাজই সফলভাবে সম্পন্ন করা সম্ভব।

মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত জেলা প্রশাসক সম্মেলনে তিনি এ কথা বলেন।

জেলা প্রশাসকদের উদ্দেশে বলেন, তাদের আন্তরিক প্রচেষ্টার ফলেই জাতি একটি সুষ্ঠু ও সফল নির্বাচন পেয়েছে। সেনাবাহিনী সহযোগিতায় ছিল, তবে পুরো আয়োজনের দায়িত্ব বেসামরিক প্রশাসনের ওপরই ন্যস্ত ছিল বলে তিনি উল্লেখ করেন।

সেনাপ্রধান আরও বলেন, একসময় দেশে নির্বাচন ঘিরে অনিশ্চয়তা ও সংশয়ের পরিবেশ তৈরি হয়েছিল। অনেকেই ধারণা করেছিলেন নির্বাচন অনুষ্ঠিত হবে না। কিন্তু সব আশঙ্কা দূর করে দেশকে আবারও গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনা সম্ভব হয়েছে, যা একটি গুরুত্বপূর্ণ অর্জন।

জেলা প্রশাসকদের আশ্বস্ত করে তিনি জানান, যেকোনো প্রয়োজনে সেনাবাহিনীর সহায়তা দ্রুত পাওয়া যাবে। সংশ্লিষ্ট সেনা ইউনিটকে অবহিত করলে তাৎক্ষণিকভাবে সহযোগিতা দেওয়া হবে। প্রাকৃতিক দুর্যোগ, দুর্ঘটনা কিংবা অন্য যেকোনো সংকট মোকাবিলায় সেনাবাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে।

সম্মেলনের শুরুতে নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানসহ প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টাও বক্তব্য প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category