শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

ঈদ যাত্রায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ১৩ মে

  • Update Time : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ১২১ Time View

আসন্ন পবিত্র ঈদুল আজহা সামনে রেখে যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ও সহজ করতে আগাম ট্রেন টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ঈদযাত্রায় ঘরমুখো মানুষের চাপ সামলাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

রেলওয়ের নতুন সময়সূচি অনুযায়ী আগামী ১৩ মে থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। ওই দিন ২৩ মে তারিখের যাত্রার টিকিট পাওয়া যাবে।

পরবর্তী দিনগুলোতে ধারাবাহিকভাবে টিকিট বিক্রি করা হবে-২৪ মে যাত্রার টিকিট ১৪ মে, ২৫ মে যাত্রার টিকিট ১৫ মে, ২৬ মে যাত্রার টিকিট ১৬ মে এবং ২৭ মে যাত্রার টিকিট ১৭ মে বিক্রি করা হবে।

এবারের ঈদযাত্রায় পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে অনলাইনে বিক্রি শুরু হবে।
রেলওয়ে জানিয়েছে, টিকিটের শতভাগই অনলাইনের মাধ্যমে বিক্রি করা হবে। একজন যাত্রী ঈদের অগ্রিম এবং ফেরত যাত্রায় সর্বোচ্চ একবার করে টিকিট কিনতে পারবেন এবং প্রতিবার সর্বোচ্চ চারটি টিকিট সংগ্রহ করা যাবে।

এছাড়া ঈদ উপলক্ষে নেওয়া অগ্রিম ও ফেরত যাত্রার কোনো টিকিট বাতিল বা রিফান্ড করা যাবে না বলেও জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category