শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

একদিনে সর্বোচ্চ ১৭ জন শিশুর মৃত্যু: হামের ভয়াবহ রূপ

  • Update Time : সোমবার, ৪ মে, ২০২৬
  • ১৫৬ Time View

দেশে হামের পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে মোট ১৭ জন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ২ জনের এবং উপসর্গ নিয়ে মারা গেছে আরও ১৫ জন। স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, একদিনে এত সংখ্যক শিশুর মৃত্যু এর আগে ঘটেনি।

সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে ১৪৫৬ জন রোগী।

স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোলরুম জানায়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামের রোগীর সংখ্যা ১৩০২ জন। আর গত ১৫ মার্চ থেকে ৪ মে পর্যন্ত সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪১ হাজার ৭৯৩ জনে।

একই সময়ে নিশ্চিত হামের রোগীর সংখ্যা গত ২৪ ঘণ্টায় ১৫৪ জন। আর ১৫ মার্চ থেকে ৪ মে পর্যন্ত মোট নিশ্চিত রোগী ৫ হাজার ৪৬৭ জন।

হাসপাতালে ভর্তি রোগীর তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ৪ মে পর্যন্ত সন্দেহজনক হামে ভর্তি হয়েছেন ২৮ হাজার ৮৪২ জন এবং একই সময়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ২৫ হাজার ১৫১ জন।

মৃত্যুর তথ্যে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ২ জনের এবং ১৫ মার্চ থেকে ৪ মে পর্যন্ত মোট নিশ্চিত হামে মৃত্যু ৫২ জনে পৌঁছেছে।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। আর ১৫ মার্চ থেকে ৪ মে পর্যন্ত সন্দেহজনক হামে মোট মৃত্যু হয়েছে ২৫৯ জনের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category