রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন

সরকারের ভেতর যতই ঢুকছি আতঙ্কিত হচ্ছি: মির্জা ফখরুল

  • Update Time : শনিবার, ২ মে, ২০২৬
  • ৭ Time View

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের ভেতর যতই ঢুকছি ততই আতঙ্কিত হচ্ছি। ফ্যাসিস্ট আওয়ামী লীগ এমন একটি সমাজ তৈরি করেছে, যা এথিক্স হারিয়েছে আর হাসিনা সরকার দেশের অর্থনীতি ধ্বংস করে গেছে। যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম ও দুর্নীতি।

শনিবার রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে জিয়া পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. মো. আব্দুল কুদ্দুসের স্মরণসভায় এ কথা বলেন তিনি।

নির্বাচন ও সাংবিধানিক সংস্কার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সংবিধান সংস্কার পরিষদ বা উচ্চকক্ষে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) ব্যবস্থা চালুর বিষয়ে বিএনপি কখনোই একমত হয়নি।

তিনি আরও বলেন, বিএনপি বরাবরই সংস্কারের পক্ষে থাকলেও সংস্কারের নামে চলমান কিছু আন্দোলনের উদ্দেশ্য দেশকে অস্থিতিশীল করা। তাঁর মতে, দেশকে এগিয়ে নিতে হলে সকল রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

Politics

জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, ওই প্রক্রিয়ার বিভিন্ন পর্যায়ে বিএনপির সম্পৃক্ততা ছিল এবং কিছু বিষয়ে তারা নোট অব ডিসেন্ট দিয়েছিল। দলটি স্বাক্ষরও করেছে, তবে পরবর্তীতে যেভাবে সব প্রস্তাব বাধ্যতামূলকভাবে বাস্তবায়নের কথা বলা হচ্ছে, সেটির সঙ্গে তারা একমত নয়।

উচ্চকক্ষে পিআর ব্যবস্থা এবং সংবিধান সংস্কার পরিষদ নিয়ে অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, এসব বিষয়ে বিএনপির সম্মতি নেই এবং চূড়ান্ত সিদ্ধান্ত সংসদের মাধ্যমেই হওয়া উচিত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category