শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

ব্রাহ্মণবাড়িয়ায় গৃহকর্মী শিশুকে নির্যাতন অভিযুক্ত চিকিৎসক দম্পতি গ্রেপ্তার

  • Update Time : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ১১৮ Time View

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের উত্তর মৌড়াইল এলাকায় আয়েশা আক্তার (১২) নামে এক শিশু গৃহকর্মীকে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে এক চিকিৎসক দম্পতির বিরুদ্ধে。 নির্যাতনের শিকার শিশুটি বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এই ঘটনায় আজ বৃহস্পতিবার দুপুরে পুলিশ অভিযুক্ত চিকিৎসক কে. এম. আবদুল্লাহ আল নোমান ও তাঁর স্ত্রী চিকিৎসক কিমিয়া সাদাত তোফাকে গ্রেপ্তার করেছে।

ভুক্তভোগী আয়েশা সরাইল উপজেলার পাকশিমুল গ্রামের রাকিব মিয়ার মেয়ে। প্রায় ৯ মাস আগে তাকে ওই চিকিৎসক দম্পতির বাসায় কাজে পাঠানো হয়। পরিবারের অভিযোগ, গত তিন মাস ধরে আয়েশার সাথে কাউকে যোগাযোগ করতে দেওয়া হয়নি।

সম্প্রতি ওই দম্পতি দাবি করেন যে আয়েশা বাসা থেকে চুরি করে পালিয়েছে। এই প্রেক্ষিতে পরিবারের করা সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে গতকাল বুধবার পুলিশ চিকিৎসক দম্পতির পাশের একটি বাড়ি থেকে গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে।

উদ্ধারের সময় শিশুটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখতে পায় পুলিশ ও পরিবার। স্বজনদের দাবি, তুচ্ছ ঘটনায় আয়েশাকে নিয়মিত মারধর করা হতো এবং এখন নিজেদের দোষ ঢাকতে তাকে চোর সাজানোর চেষ্টা চলছে। অন্যদিকে, অভিযুক্ত চিকিৎসক নোমান নির্যাতনের বিষয়টি অস্বীকার করে দাবি করেছেন যে, আয়েশা তাদের বাসা থেকে স্বর্ণ ও নগদ টাকা নিয়ে পালিয়ে গিয়েছিল। তাঁর মতে, চুরির ঘটনা আড়াল করতেই এই নির্যাতনের অভিযোগ তোলা হচ্ছে।

গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় শিশুটির পরিবার বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেছে। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চিকিৎসক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বিকেলেই তাঁদের সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category