শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

হামে আক্রান্তদের ৭৪ শতাংশই টিকা পায়নি: স্বাস্থ্যের ডিজি

  • Update Time : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ১৩১ Time View

দেশে হামে আক্রান্ত শিশুদের মধ্যে বড় অংশই কোনো টিকা পায়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। সংস্থাটির মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস বলেছেন, আক্রান্ত শিশুদের মধ্যে প্রায় ৭৪ শতাংশই টিকা গ্রহণ করেনি। পাশাপাশি ১৪ শতাংশ শিশু টিকার মাত্র একটি ডোজ পেয়েছে।

বুধবার স্বাস্থ্য অধিদফতরে হামের বর্তমান পরিস্থিতি নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।

মহাপরিচালক জানান, হামের বিস্তার রোধে টিকাদান কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। এখন পর্যন্ত প্রায় এক কোটি নয় লাখ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হয়েছে, যা মোট লক্ষ্যমাত্রার ৬১ শতাংশ। তিনি বলেন, কোনো শিশুই টিকাদানের বাইরে থাকবে না।

তিনি আরও বলেন, দেশে হামের সংক্রমণ বর্তমানে যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে, তা শিগগিরই কমে আসবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে যে ৩০টি উপজেলাকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে টিকাদান কার্যক্রম চালানো হয়েছে, সেখানে সংক্রমণ ইতিমধ্যে হ্রাস পেতে শুরু করেছে।

হামে আক্রান্ত রোগীদের এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে না নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। সব হাসপাতালে আইসোলেশন ব্যবস্থা রয়েছে, তাই রোগী স্থানান্তরের প্রয়োজন নেই বলে উল্লেখ করেন।

এ সময় তিনি জানান, নিয়মিত টিকাদান কর্মসূচির (ইপিআই) টিকা আগামী মাসের প্রথম সপ্তাহে দেশে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

ডেঙ্গু পরিস্থিতি প্রসঙ্গে মহাপরিচালক বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে নিয়মিত সমন্বয় করা হচ্ছে এবং সমন্বিত উদ্যোগের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণের প্রস্তুতি চলছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ২২৭ জন শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে। একই সময়ে হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৪৭ জন।

এ পর্যন্ত মোট ৪ হাজার ৯৪৪ জন শিশুর শরীরে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ৩৫ হাজার ৯৮০ জন শিশুর মধ্যে। এর মধ্যে ২৪ হাজার ৩১০ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে এবং ২০ হাজার ৮২২ জন শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category