বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
Title :
ইরান-যুক্তরাষ্ট্রের ‘গুপ্ত’ খেলা: ক্রিপ্টোকারেন্সি হামে আক্রান্তদের ৭৪ শতাংশই টিকা পায়নি: স্বাস্থ্যের ডিজি বিশ্বসেরা ট্যাংক রাশিয়ার টি-৭২ বলতে ইচ্ছে করে তোরা ‘রাজাকার, আলশামস, আলবদর’: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ হুমকি দিলে বিরোধী দলেরই পতন ঘটানো হবে: ইশরাক হোসেন বিশ্বকাপে মুখ ঢেকে কথা বললে লাল কার্ড: ফিফার নতুন নিয়ম খাল খনন ও কৃষি বিপ্লবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নবদিগন্ত প‍্যারিসে জাঁকজমকপূর্ণ আয়োজনে এম আই বি টেলিভিশনের ৯ম বর্ষে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন ভূগর্ভস্থ পানির ব্যবহার কমিয়ে বৃষ্টির পানি কাজে লাগাতে হবে: মির্জা ফখরুল

বিশ্বসেরা ট্যাংক রাশিয়ার টি-৭২

  • Update Time : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৯ Time View

আন্তর্জাতিক সম্পর্কভিত্তিক জনপ্রিয় মার্কিন সাময়িকী দ্য ন্যাশনাল ইন্টারেস্ট বিশ্বের সেরা যুদ্ধ ট্যাংকের একটি নতুন তালিকা প্রকাশ করেছে। এতে শক্তিশালী প্রতিদ্বন্দ্বীদের ছাড়িয়ে প্রথম স্থানে উঠে এসেছে রাশিয়ার তৈরি টি-৭২ ট্যাংক।

বুধবার রাশিয়ার সংবাদ সংস্থা তাসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, টি-৭২ ট্যাংককে শীর্ষে নিয়ে এসেছে এর অসাধারণ টিকে থাকার ক্ষমতা। প্রতিকূল যুদ্ধ পরিস্থিতিতেও এটি কার্যকরভাবে টিকে থাকতে পারে এবং লড়াই চালিয়ে যেতে সক্ষম। দীর্ঘ দূরত্ব অতিক্রম করে অতিরিক্ত রসদ বা সহায়তা ছাড়াই যুদ্ধক্ষেত্রে সক্রিয় থাকা-এটিও এর বড় শক্তি। আধুনিক সামরিক কৌশল ও দীর্ঘপাল্লার যুদ্ধে এর কার্যকারিতা বহুবার প্রমাণিত হয়েছে।

এছাড়া আধুনিকায়নের ক্ষেত্রেও টি-৭২ বেশ এগিয়ে। পরিবর্তনশীল যুদ্ধ প্রযুক্তির সঙ্গে সহজেই খাপ খাইয়ে নিতে এটি আপগ্রেড করা যায়। এর উৎপাদন প্রক্রিয়া তুলনামূলক সহজ হওয়ায় বিভিন্ন দেশের সেনাবাহিনী দ্রুত এর যন্ত্রাংশ সংগ্রহ ও সংযোজন করতে পারে। কৌশলগত প্রভাব ও প্রতিরোধ ক্ষমতার দিক থেকেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ড্রোন এবং নতুন প্রজন্মের অ্যান্টি-ট্যাংক ক্ষেপণাস্ত্রের যুগেও টি-৭২ তার গুরুত্ব ধরে রেখেছে। বিশ্লেষকদের মতে, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার বিভিন্ন সাফল্যে এই ট্যাংকের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের এম-১ আব্রামস এবং তৃতীয় স্থানে ইসরায়েলের মারকাভা ভি ট্যাংক।

উল্লেখ্য, টি-৭২ ট্যাংকের যাত্রা শুরু হয় ১৯৭৩ সালের গ্রীষ্মে, যখন এটি প্রথম সোভিয়েত সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত হয়। উরালভাগোনজাভোদ ট্যাংক ডিজাইন ব্যুরো এটি তৈরি করে। বর্তমানে প্রতিষ্ঠানটি রাশিয়ার রাষ্ট্রীয় শিল্পগোষ্ঠীর অধীন একটি গুরুত্বপূর্ণ সংস্থা।

পাঁচ দশকেরও বেশি সময় ধরে টি-৭২ বিশ্বব্যাপী শক্ত অবস্থান ধরে রেখেছে।

বর্তমানে বিশ্বের প্রায় ৫০টিরও বেশি দেশের সেনাবাহিনীতে এই ট্যাংক ব্যবহৃত হচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে টি-৭২ এ, টি-৭২ বি, টি-৭২ বিএ, টি-৭২ বি৩সহ বিভিন্ন সংস্করণ তৈরি হয়েছে। সর্বশেষ টি-৭২ বি৩এম সংস্করণটি আধুনিক যুদ্ধক্ষেত্রে বিশেষ গুরুত্ব বহন করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category