শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

হুমকি দিলে বিরোধী দলেরই পতন ঘটানো হবে: ইশরাক হোসেন

  • Update Time : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ১২৫ Time View

সরকার পতনের যেকোনো হুমকির বিরুদ্ধে রাজপথেই প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি বলেন, আপনারা (বিরোধী দল) যদি আমাদেরকে পতনের হুমকি দেন, তাহলে বিরোধী দলের অবস্থান থেকে আপনাদেরই পতন ঘটানো হবে, ইনশাআল্লাহ।

বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

সরকারের বৈধতা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় এসেছে। অতীতের কিছু নির্বাচনের সঙ্গে তুলনা করে তিনি দাবি করেন, এবার জনগণের ম্যান্ডেট নিয়েই তারা সংসদে এসেছেন। তিনি আরও বলেন, কেউ যদি হুমকি দিয়ে সরকার পতনের চেষ্টা করে, তাহলে অতীতের মতো রাজপথে আন্দোলনের মাধ্যমে তা মোকাবিলা করা হবে।

বিরোধী দলের বক্তব্য নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, সংসদে তারা গঠনমূলক আলোচনা করলেও সংসদের ভেতরে ও বাইরে কিছু বক্তব্য সমাজে নেতিবাচক প্রভাব ফেলছে। এর ফলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে উত্তেজনা বাড়ছে এবং ছাত্র সংগঠনগুলোর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে।

জ্বালানি সংকট নিয়ে গঠিত কমিটির প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিরোধী দলের নেতারা প্রথমে ইতিবাচক অবস্থান নিলেও পরবর্তী সময়ে বিভিন্ন স্থানে উসকানিমূলক বক্তব্য দিয়েছেন। এমনকি অল্প সময়ের মধ্যে সরকার পতনের হুমকিও দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, সরকার বিভাজনের রাজনীতি নয়, বরং শান্তি ও সহনশীলতার রাজনীতি চায়। সাম্প্রতিক আন্দোলনে শহীদদের প্রতি সম্মান জানাতে হলে পারস্পরিক শ্রদ্ধাবোধ জরুরি বলেও তিনি উল্লেখ করেন। অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হলে তা কেবল পলাতক স্বৈরাচারী শক্তিরই সুবিধা হবে বলে সতর্ক করেন তিনি।

সবশেষে বিরোধী দলের প্রতি সহনশীল আচরণের আহ্বান জানিয়ে তিনি বলেন, অতীতের অপসংস্কৃতি থেকে বেরিয়ে এসে ঐক্যবদ্ধ রাজনীতি প্রতিষ্ঠা করা প্রয়োজন। তিনি আরও বলেন, পাঁচ বছরের জন্য নির্বাচিত হওয়ায় আলোচনার সুযোগ সামনে রয়েছে, তাই একে অপরকে হেয় না করে সম্মানজনক রাজনৈতিক পরিবেশ গড়ে তোলা উচিত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category