সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন

ইন্টারনেটের নতুন দাম নির্ধারণ

  • Update Time : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৫ Time View

দেশে উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা আরও সহজলভ্য করতে নতুন শুল্ক কাঠামো অনুমোদন করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। সরকারের ‘এক দেশ, এক রেট’ নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো এখন নির্ধারিত দরে বিভিন্ন গতির প্যাকেজ প্রদান করতে পারবে।

নতুন নিয়ম অনুযায়ী, ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো সর্বনিম্ন ৫০০ টাকায় ৩০ এমবিপিএস গতির সংযোগ দিতে পারবে। এছাড়া ১০০ এমবিপিএস গতির জন্য মাসিক ১০০০ টাকা এবং সর্বোচ্চ ২৫০ এমবিপিএস গতির জন্য ৩০০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিটিআরসি সোমবার ২৭ এপ্রিল সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই নতুন ট্যারিফ প্ল্যান চূড়ান্ত করার বিষয়টি জানায়।

সংস্থাটি জানায়, সরকারের নীতিমালার আলোকে ৫ এমবিপিএস থেকে ৪০ এমবিপিএস ব্যান্ডউইথের আনুপাতিক সমন্বয়ের ভিত্তিতে এই মূল্য কাঠামো নির্ধারণ করা হয়েছে। গ্রাহক পর্যায়ে সেবার মান বজায় রাখার শর্তে সেবাদাতা প্রতিষ্ঠানগুলো ৩০ এমবিপিএস থেকে ২৫০ এমবিপিএস পর্যন্ত বিভিন্ন প্যাকেজ পরিচালনা করতে পারবে।

এছাড়া নতুন নির্দেশনায় বলা হয়েছে, প্রতিটি সংযোগের ক্ষেত্রে সর্বোচ্চ শেয়ারড কন্টেনশন রেশিও হবে ১:৮।

বিটিআরসি মনে করছে, এই সমন্বিত মূল্য তালিকা কার্যকর হলে ইন্টারনেট সেবার মান উন্নত হবে এবং গ্রাহকদের মধ্যে সুষমভাবে সেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category