শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
Title :
ফ্রান্সে স্বাস্থ্যমন্ত্রী’র সংবর্ধনা অনুষ্ঠান স্থগিত: প্রবাসী মহলে ব্যাপক আলোচনা চীনের বিনিয়োগের পাশাপাশি আমাদেরও রপ্তানির সুযোগ রয়েছে: মাহদী আমিন প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে সরকার কাজ করছে: প্রতিমন্ত্রী টুকু মধুপুরে কূপে নিহত চারজনের পরিবারকে এক লাখ টাকা সহায়তা ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: সংসদে হাসনাত আবদুল্লাহ ঢাকা-বেইজিংয়ের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই চীনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের রাশিয়া, চীন ও তুরস্ককে আমি যুদ্ধের বাইরে রেখেছি: ট্রাম্প শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের বৈঠক লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে মন্ত্রণালয়ে আদ্-দ্বীনের আপিল

ইরানের হামলায় নিহত ৪ মার্কিন সেনার পরিচয় প্রকাশ করল যুক্তরাষ্ট্র

  • Update Time : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ১০৯ Time View

ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে নিহত চার মার্কিন সেনার পরিচয় প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে, রোববার কুয়েতের পোর্ট শুয়াইবা এলাকায় একটি মার্কিন সামরিক স্থাপনায় ড্রোন হামলায় আইওভা-ভিত্তিক আর্মি রিজার্ভ ইউনিটের চার সদস্য নিহত হন। চলমান সংঘাতে এখন পর্যন্ত মোট ছয়জন মার্কিন সেনার মৃত্যু হয়েছে।

নিহত চার সেনার বয়স ছিল ২০ থেকে ৪২ বছরের মধ্যে। তারা আর্মি রিজার্ভের ১০৩তম সাস্টেইনমেন্ট কমান্ডের সদস্য ছিলেন, যা মার্কিন সেনাবাহিনীর বৈশ্বিক সরবরাহ ও লজিস্টিক কার্যক্রম পরিচালনা করে।

নিহত সেনারা হলেন- ক্যাপ্টেন কোডি এ. খর্ক (৩৫), ফ্লোরিডার উইন্টার হ্যাভেন, সার্জেন্ট ফার্স্ট ক্লাস নোয়া এল. টিটজেন্স (৪২), নেব্রাস্কার বেলভিউ, সার্জেন্ট ফার্স্ট ক্লাস নিকোল এম. অ্যামর (৩৯), মিনেসোটার হোয়াইট বেয়ার লেক ও সার্জেন্ট ডেকলান জে. কোয়াডি (২০), আইওয়ার ওয়েস্ট ডেস ময়েন্স।

নিহতদের অধিকাংশেরই বিদেশে দায়িত্ব পালনের অভিজ্ঞতা ছিল। ক্যাপ্টেন খর্ক ২০১৮ সালে সৌদি আরব, ২০২১ সালে কিউবার গুয়ানতানামো বে এবং ২০২৪ সালে পোল্যান্ডে দায়িত্ব পালন করেন। অ্যামর ২০১৯ সালে কুয়েত ও ইরাকে দায়িত্বে ছিলেন এবং টিটজেন্স আগে দুইবার কুয়েতে দায়িত্ব পালন করেন। কোয়াডি ২০২৩ সালে আর্মি রিজার্ভে যোগ দেন।

মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অভিযানের জবাবে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে ৫০০টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ২ হাজারের বেশি ড্রোন হামলা চালিয়েছে।

মঙ্গলবার আইনপ্রণেতাদের ব্রিফিংয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, জয়েন্ট চিফস চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন, সিআইএ পরিচালক জন র‍্যাটক্লিফ এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সতর্ক করে বলেন, ভবিষ্যতে আরও মার্কিন সেনা হতাহতের আশঙ্কা রয়েছে।

একজন সিনেটর বলেন, কর্মকর্তারা তাদের জানিয়েছেন যে ভবিষ্যতে আরও মার্কিন নাগরিকের মৃত্যু হতে পারে এবং সব ড্রোন হামলা ঠেকানো সম্ভব নাও হতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category