শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

পছন্দ করে রাখা তিনজনের একজনকে ইরানের ক্ষমতায় বসাব: ট্রাম্প

  • Update Time : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১৫৫ Time View

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর আলোচনায় ইরানের শীর্ষ নেতৃত্ব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, সময় আসলে তিনি পছন্দ করে রাখা তিনজনের একজনকে ইরানের ক্ষমতায় বসাবেন।

রোববার মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, তেহরানের ধর্মীয় নেতৃত্বকে ক্ষমতাচ্যুত করতে যুদ্ধ শুরুর পর, ইরানের নেতৃত্ব দেওয়ার জন্য তার সংক্ষিপ্ত তালিকায় তিনটি নাম রয়েছে।

নিউইয়র্ক টাইমসকে ট্রাম্প বলেন, ইরানের নেতৃত্বের জন্য তার কাছে ‘তিনটি খুবই ভালো পছন্দ’ রয়েছে। তিনি এদের কারও নাম প্রকাশ করেননি।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি এখনই তাদের নাম প্রকাশ করব না। আগে কাজটি সম্পন্ন হোক।’

ইরান জানিয়েছে, আয়াতুল্লাহ আলী খামেনির শহীদের পর শোকাতুর ইরান আগামী এক-দুই দিনের মধ্যেই তাদের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করতে পারে। আলজাজিরাকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি নিশ্চিত করেছেন যে সংবিধান অনুযায়ী উত্তরাধিকার নির্বাচনের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে।

বর্তমানে প্রেসিডেন্ট, বিচারবিভাগের প্রধান এবং অভিভাবক পরিষদের একজন ফকিহকে নিয়ে গঠিত তিন সদস্যের একটি অন্তর্বর্তীকালীন কাউন্সিল সাময়িকভাবে নেতৃত্ব দিচ্ছে। আরাগচি আশা প্রকাশ করেছেন যে বিশেষজ্ঞ পরিষদ (অ্যাসেম্বলি অফ এক্সপার্টস) অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে স্থায়ী উত্তরসূরি বেছে নেবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category